Bntv245487
১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

স্টাফ রিপোর্টার-মোল্লা জাহাঙ্গীর আলম. 

খুলনার দৌলতপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে। শনিবার সকাল ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কুলিবাগান মোড়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ১২ সেপ্টেম্বর এর সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে দাঁড়িয়ে ছিলেন জলিল মুন্সি। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন যুবক দ্রুত সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা জলিলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বুকে ও আরেকটি পিঠে লাগে। গুলি করেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থলের কাছাকাছি পুলিশের একটি টহল দল ছিল। তারা ঘটনা দেখে সঙ্গে সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া করে, কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।নিহত জলিল মুন্সি দৌলতপুরের কুলিবাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম দিল মুন্সি। তিনি দীর্ঘদিন ধরে ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত করেছন।এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১০

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১১

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৩

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৪

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৭

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

২০