Bntv245487
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ অংশ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল। দেশের প্রায় আট শতাধিক উদ্ভাবনী প্রকল্পের মধ্যে সেরা ৫০-এ জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টির অন্যতম দল ‘স্মার্ট হুইলচেয়ার’ প্রকল্প। এর মাধ্যমে প্রকল্পটির দল নেতা আজমাইন ইনকিয়াদ হক প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সরাসরি নিজেদের উদ্ভাবন উপস্থাপনের সুযোগ পান।গতকাল ১২ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর উদ্বোধন হয়। ‘Innovation Ecosystem Toward Trillion Dollar Economy’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি. এম. আতিকুর রহমানের তত্ত্বাবধানে স্মার্ট হুইলচেয়ার প্রকল্পটি মেলায় অংশ নেয়। দলের নেতা আজমাইন ইনকিয়াদ হক ও ফাইরুজ জাহিন খান সকলের সামনে প্রকল্পটির উদ্ভাবন ও সম্ভাব্য ব্যবহার তুলে ধরেন।মেলায় প্রকল্পটি উপস্থাপনের পর স্মার্ট হুইলচেয়ারের জন্য বিভিন্ন পক্ষ থেকে অর্থায়ন ও সহযোগিতার প্রস্তাব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সহযোগিতা বাস্তবায়িত হলে প্রকল্পটির আরও উন্নয়ন এবং ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করা সম্ভব হবে।দেশের প্রায় আট শতাধিক প্রকল্পের মধ্যে সেরা ৫০-এ জায়গা করে নিয়ে প্রধানমন্ত্রীর সামনে স্মার্ট হুইলচেয়ার উপস্থাপনের সুযোগ পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। স্মার্ট হুইলচেয়ার ছাড়াও মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও আটটি দল অংশ নিয়েছে। এগুলো হলো নিও সেভার, এআই-বেজড ক্যাম্পাস সিকিউরিটি, ব্লিস সিহাত, হাই ভোল্টেজ এনার্জি-এফিশিয়েন্ট থ্রিডি প্রিন্টার, ইকোলিংক, এআই-পাওয়ার্ড ইসিজি স্ক্রিনিং ডিভাইস, ট্রু-সাইট ও উর্বর আর্থ।বিশ্ববিদ্যালয়ের নয়টি দল চারজন শিক্ষকের তত্ত্বাবধানে মেলায় অংশ নিচ্ছে। তাঁরা হলেন- সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. জি. এম. আতিকুর রহমান, ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেন, এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম এবং ইসিই ডিসিপ্লিনের প্রফেসর এস. এম. শামসুল আলম।এবারের আয়োজনে এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি উদ্ভাবন ও গবেষণাকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মেলায় বিশ্ববিদ্যালয়ের নয়টি দলের অংশগ্রহণ জাতীয় পর্যায়ে তাদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১০

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১১

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৩

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৪

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৭

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

২০