Bntv245487
১ অক্টোবর ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছরেও সংস্কার নেই, চেচুড়ি-দুহাকুলা সড়ক এখন যেন পুকুর! খানাখন্দে ভরা আড়াই কিলোমিটার সড়ক, বন্ধ চার চাকার যান চলাচল—ভোগান্তিতে হাজারো মানুষ

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া।দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারের নামে কেবল আশ্বাস, বাস্তবে চেচুড়ি-দুহাকুলা সড়কের চিত্র যেন একেবারেই উল্টো। খানাখন্দে ভরা প্রায় আড়াই কিলোমিটার সড়কটি এখন অনেক জায়গায় পুকুরে পরিণত হয়েছে। চার চাকার যান চলাচল প্রায় বন্ধ; এমনকি মোটরসাইকেল নিয়েও স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সড়কটির দুই পাশের প্রায় হাজারও পরিবারের প্রতিদিন চলাচলকারী হাজার হাজার মানুষ।ডুমুরিয়ার ১ নং ধামালিয়া ইউনিয়নের বরুনা অবদার মাথার বেড়িবাঁধে থেকে দুহাকুলা-চেচুড়ি ঋষিবাড়ি মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এ সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কের দুই পাশে রয়েছে চারটি মসজিদ, চারটি মন্দির, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের কথা শোনা গেলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্ষা এলে খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।স্থানীয় মো. আলিফ সরদার বলেন, “ডুমুরিয়া-ফুলতলা-খুলনা-৫ আসনের এমপি মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। এলজিইডির মাধ্যমে সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হবে। অর্থ সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। অর্থের ব্যবস্থা হলে নতুন করে নির্মাণকাজ শুরু হবে বলে আমরা আশাবাদী।”বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন বলেন, “দুহাকুলা-চেচুড়ি সড়কটি প্রায় আড়াই কিলোমিটার। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। জন্মের পর থেকেই এই রাস্তা ভালো অবস্থায় দেখিনি। বর্তমানে একটি মোটরসাইকেলও স্বাভাবিকভাবে চলতে পারে না। রাস্তার পাশে মসজিদ, মন্দির, স্কুল ও প্রায় হাজার হাজার মানুষের বসবাস। দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানাচ্ছি।”১ নং ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম. জহুরুল হক বলেন, “চেচুড়ি-দুহাকুলা সড়ক পাকাকরণের জন্য এখনো এলজিইডির কোনো বাজেট হয়নি। তবে আগামী বাজেটে সড়কটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।”এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এদিকে স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত এলজিইডির মাধ্যমে পাকাকরণ করে চলাচলের উপযোগী করা হোক। দীর্ঘ ১৭ বছরের দুর্ভোগের অবসান ঘটিয়ে আড়াই কিলোমিটার সড়কে পাকা ঢালাই—এখন এটাই হাজারো মানুষের একমাত্র প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০