Admin
১৪ ডিসেম্বর ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এঁর কেএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ

বিএনটিভি ২৪,প্রতিবেদক :

আজ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ০১.০৫ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বিদায়ী পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়ের নিকট হতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে নবাগত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করেন। পরবর্তীতে প্রচলিত রীতি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সংক্রান্ত সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

নবাগত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেন, খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে খুলনা মহানগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই খুলনাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১১

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১২

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৩

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৪

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৫

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৬

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৭

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৮

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৯

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

২০