Admin
২৫ ডিসেম্বর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরল জেবু

নিজেস্ব প্রতিনিধি:দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটানোর পর অবশেষে মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের আরেক সদস্য পোষা বিড়াল ‘জেবু’। বিমানবন্দরে নামার পর তারেক রহমানের লাগেজপত্র বহনের সময় একটি খাঁচার ভেতর জেবুকে নিয়ে যেতে দেখা যায়, যা উপস্থিত অনেকের দৃষ্টি কাড়ে।জানা গেছে, সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পোষা। দীর্ঘদিন লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করলেও প্রিয় পোষ্যকে সঙ্গী করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে বুধবার ২৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ ভ্রমণ শেষে সেই ফ্লাইটেই দেশে পৌঁছান তারেক রহমান ও তাঁর পরিবার।দীর্ঘ নির্বাসনের অবসান, রাজনৈতিক প্রত্যাবর্তনের পাশাপাশি প্রিয় পোষা বিড়ালকে সঙ্গে নিয়ে দেশে ফেরা সব মিলিয়ে তারেক রহমানের এই যাত্রা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলাদা আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

তালায় সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ

ইউপি নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি, কঠোর শাস্তির দাবি

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে যা মিললো

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

রামুর ঈদগড়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি জহির উদ্দিন বাট্টু গ্রেপ্তার 

শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল

দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায়

ঈদগাঁও বাজারের “নানান সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা 

১০

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

১১

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

১২

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

১৩

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

১৪

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

১৫

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

১৭

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

১৮

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

১৯

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

২০