Admin
২ জানুয়ারী ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, সাতজনের বৈধ

নিজেস্ব প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার প্রার্থিতা যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।যাচাই-বাছইয়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আ. রব) মনোনীত প্রার্থী এ কে এম আবু ইউসুফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর ১% ভোটারের স্বাক্ষরসংক্রান্ত তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া তথ্য ও নথিগত ঘাটতি থাকায় জাতীয় পার্টির পক্ষে দাখিলকৃত এরশাদ উল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে।মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, শুক্রবার যাচাইয়ে ১০ জনের মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।তিনি আরো বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী চার কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

তালায় সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ

ইউপি নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি, কঠোর শাস্তির দাবি

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে যা মিললো

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

রামুর ঈদগড়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি জহির উদ্দিন বাট্টু গ্রেপ্তার 

শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল

দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায়

ঈদগাঁও বাজারের “নানান সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা 

১০

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

১১

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

১২

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

১৩

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

১৪

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

১৫

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

১৭

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

১৮

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

১৯

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

২০