১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বৈত নাগরিকত্বধারী ২০ প্রার্থী পেলেন ইসির সুখবর

নিজেস্ব প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন। যেসব প্রার্থী সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া শুরু করেছেন, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। এর ফলে ২০ জন প্রার্থী অবাধে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।রবিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে, একজনের রায় স্থগিত রাখা হয়েছে, এবং বাকি ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ নিশ্চিত করা হয়েছে।শুনানিতে অনুপস্থিত থাকার কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা বাতিল হয়। এছাড়া কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেনের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগ প্রক্রিয়া যাচাইয়ের জন্য তার রায় স্থগিত রাখা হয়েছে। তবে প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশ নেওয়া অনুমোদিত প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতের ঢাকা-১ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুর-৫ বিএনপি এ কে এম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ বিএনপি মনিরুজ্জামান, ফরিদপুর-২ বিএনপি শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ বিএনপি তাহির রায়হান, মৌলভীবাজার-২ বিএনপি শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ স্বতন্ত্র সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ জামায়াত জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপি কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ বিএনপি আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ স্বতন্ত্র জহিরুল ইসলাম, রংপুর-১ জাতীয় পার্টি মো. মঞ্জুম আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ জাপা খোরশেদ আলম, নাটোর-১ খেলাফত মজলিশ আজাদুল হক, যশোর-২ জামায়াত মোসলেম উদ্দীন ফরিদ, চট্টগ্রাম-৯ জামায়াত একে ফজলুল হক, শেরপুর-২ বিএনপি ফাহিম, চট্টগ্রাম-৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমজাদ হোসেন, কুড়িগ্রাম-৩ জামায়াত মাহবুব আলম সালেহ, মানিকগঞ্জ-৩ বিএনপি আফরোজা খানম রিতা এবং সুনামগঞ্জ-৩ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী।এছাড়া ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।শুনানিতে রবিবার দুই দফায় ৬৩ জন প্রার্থীর বিষয়টি আলোচনা করা হয়। এর মধ্যে ২৩ জনের মনোনয়ন মঞ্জুর করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২১টি, মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে দুটি এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে।শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো পক্ষপাতিত্ব ছাড়াই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু রায় প্রদান করেছি। আমার ও আমার টিমের পক্ষ থেকে কোনো ধরনের জাজমেন্টে অন্যায় হয়নি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০