bntv24
২০ এপ্রিল ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলায় ‘চেয়ারম্যানের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা’—এমন চাঞ্চল্যকর দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সম্প্রতি ফেসবুকের বিভিন্ন আইডি ও কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টালে একটি ভিডিওসহ পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তেরখাদার এক সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পোস্টগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার কথাও উল্লেখ করা হয়।তবে অনুসন্ধানে জানা গেছে, তেরখাদা উপজেলার কোনো ইউনিয়নেই ‘রাব্বেল মোল্লা’ নামে কোনো বর্তমান বা সাবেক ইউপি চেয়ারম্যান নেই। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন।তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “ফেসবুকে ছড়ানো এ ধরনের ঘটনার বিষয়ে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। বাস্তবে তেরখাদায় এমন কোনো ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য।” তিনি আরও বলেন, “যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।”উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, “ভুয়া ভিডিও ও মিথ্যা তথ্য ছড়িয়ে একটি মহল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দ্রুত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফএম ওহিদুজ্জামান বলেন, “তেরখাদায় ‘রাব্বেল মোল্লা’ নামে কোনো ইউপি চেয়ারম্যান বর্তমানে নেই, অতীতেও ছিল না। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ভিডিও ও ভুয়া খবর ছড়িয়ে প্রশাসন ও এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।”
উপজেলার ২ নম্বর বারাসাত ইউনিয়ন পরিষদের সদস্য কে.এম. আলমগীর হোসেন বলেন, “ফেসবুকে ছড়ানো ভিডিওটি দেখেছি। এটি বাস্তব কোনো ঘটনার নয় বলে মনে হয়েছে। সম্ভবত প্রযুক্তির সহায়তায় কৃত্রিমভাবে তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”স্থানীয়দের অভিযোগ, যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তারা দ্রুত এসব গুজবের উৎস শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১০

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১১

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১২

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১৩

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৫

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৬

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৭

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৮

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

২০