২৫ এপ্রিল ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হকার পুনর্বাসনে প্রস্তুত হচ্ছে রাজধানীর ৬ মাঠ

ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, রাজধানীর ফুটপাত দখল করে থাকা হকারদের পুনর্বাসনের জন্য ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সকালে গুলশান-এর একটি হোটেলে আয়োজিত ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে? সমাধানে করণীয়’ শীর্ষক এক নগর সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সংলাপটি আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশপ্রশাসক বলেন, নির্ধারিত স্থানগুলোতে নিবন্ধনের মাধ্যমে হকারদের বসানো হবে এবং নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে এসব মার্কেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে। তিনি উল্লেখ করেন, আগে যেখানে ফুটপাতে প্রায় ২০০ হকার ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।তিনি আরও বলেন, হাসপাতালের সামনেও অ্যাম্বুল্যান্স চলাচল ব্যাহত হচ্ছে এবং অল্পসংখ্যক মানুষের কারণে নগরবাসীর বড় অংশ ভোগান্তিতে পড়ছে। এ অবস্থায় হকারদের নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখা হবে এবং নির্দিষ্ট সময় শেষে দোকান সরিয়ে নিতে হবে। দোকানগুলো ট্রলিভিত্তিক হবে, কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা অনুমোদন করা হবে নানগর ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে অনেক উদ্যোগই সাময়িক হয়ে থাকে। টেকসই সমাধানের জন্য ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে সমন্বিতভাবে একটি কর্তৃপক্ষের অধীনে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।বর্জ্য ব্যবস্থাপনা ও খাল রক্ষায় জনসম্পৃক্ততার ওপর জোর দিয়ে তিনি জানান, মিরপুরের প্যারিস খাল একাধিকবার পরিষ্কার করার পরও আবার নোংরা হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে যারা খালে বর্জ্য ফেলবে তাদের জরিমানার আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইমন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার ওমর সাদাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

১

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

২

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৩

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৬

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৭

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৮

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

৯

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১০

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১১

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১২

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৩

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৪

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৫

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৬

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৭

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৮

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

১৯

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

২০