bntv24
৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ জুন ২০২৬ ইং, রোজ বুধবার বিকেল ৫:০০ ঘটিকায় রহনপুরের বাগদুয়াড়পাড়াস্থ বরেন্দ্র অফিস সংলগ্ন উপজেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। “দুনিয়ার মজদুর এক হও”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় উপজেলার সর্বস্তরের নির্মাণ শ্রমিকরা অংশ নেন।উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ সায়েদ আলী এবং সভা পরিচালনা ও সাংগঠনিক বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব সহকারে শ্রমিক অধিকার ও পেশাগত নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য নাজিম আক্তার মাসুম। এছাড়াও সভায় আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।সভায় বক্তারা নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কার্যকরী ফান্ড গঠনের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে মোঃ সায়েদ আলী বলেন, “নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের মূল কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশের অবকাঠামো দাঁড়িয়ে আছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় ‘ইনসাব’ সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।” সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সংগঠনের আগামী দিনের কর্মসূচি সফল করতে এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে সকল শ্রমিকের প্রতি আহ্বান জানান।পরিশেষে, উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১০

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১১

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১২

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৩

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৪

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৫

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৬

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৭

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৮

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৯

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

২০