১৮ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে আখ চাষে বাম্পার ফলন, সফলতার হাতছানি

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

আখ চাষে সাফল্য ধরে রেখেছে ইসলামাবাদ ইউনিয়নের কৃষকরা। যেন সফলতার হাতছানি। উপযোগী মাটি, অনূকূল আবহাওয়ার কারনে আখের বাম্পার ফলন দেখা দিয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ওয়াহেদের পাড়া এলাকার কৃষক নুরুল কবির। তিনি দীর্ঘ দশ বছর ধরে এ আখ চাষাবাদের সাথে জড়িত। আর ২/১ মাস পর বাজারে তুলা হবে রসালো দেশি জাতের আখ। পোকার আক্রমণ তেমন নেই। ভাল লাভবান হবে বলেও তিনি আশাবাদী।ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের সাথে কথা হলে তিনি আরো জানান, প্রায় ৭০ কড়া জমিতে এ আখ চাষ করে এখন সফলতার পথে মোটামুটি। অল্পটুকু জমিতেই ৫ হাজারের মত আখ উৎপাদন হয়েছে। এই আখ ইউনিয়নের ওয়াহেদের পাড়া,বাঁশঘাটাসহ বিভিন্ন স্থানে চাষ করেন কৃষকরা। তার মতো আরো ৫০ জন কৃষক আখ চাষাবাদ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।এ এলাকায় আখ চাষে লাভবান হওয়ার পথে বহু কৃষক। এতে ইউনিয়নের কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠার অপেক্ষার প্রহর গুনছেন।বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়,ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে এবার দেশি জাতের আখের আবাদ হয়েছে। দিন দিন আখের চাষ বৃদ্ধি পাচ্ছে। আখ চাষে লাভবান হওয়ায় কৃষকরা এই চাষাবাদে ঝুঁকছে । আখ বাগান দেখতেও বেশ চমৎকার বটে। আরো দেখা গেছে, দুলছে সারি সারি আখ। দেশি জাতের বলে গায়ের রং উজ্জ্বল হালকা হলুদ রংয়ের হয়। কমপক্ষে ১২-১৩ ফুট লম্বা মাঝারি মোটা আখগুলো সারিবদ্ধভাবে সোজা দাঁড়িয়ে আছে। এলাকার আরেক কৃষক বলেন, আখের চারা লাগানোর এক বছর পর এই আখ খাবার উপযোগী হয়। ভাদ্র মাসের শুরুর দিকে আখ তোলা হবে বাগান থেকে। এই আখ বড় করতে সারসহ বহু কিছু ব্যবহার করা হয়। আখ চাষে তেমন কোন খরচ না থাকায় চাষীরা লাভবান হওয়ার পথে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

১০

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

১১

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১২

খুলনা মহানগরীরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন– কেসিসি প্রশাসক 

১৩

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

১৪

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১৭

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, খুলনা জেলা কমিটি অনুমোদিত,মো: নজরুল ইসলাম, সদস্য সচিব হয়েছে :

১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

১৯

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

২০