১৯ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা

মোঃ কামাল হোসেন জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে নিজ ভাড়া বাসা থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেনৌ (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। অদ্য ১৮ জুন ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার কলেজগেট সংলগ্নে এ ঘটনা ঘটে। যানা যায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
​নিহত বিল্লাল হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ ইং সালে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শিবপুর কলেজগেট স্কুল সংলগ্নে মোহাম্মদ আলীর বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
​ অদ্য সকাল সাড়ে ১০টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে শিক্ষক বিল্লাল হোসেনের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
​ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করেছে। তবে চিরকুটটি তাৎক্ষণিকভাবে খোলা হয়নি। তদন্ত কর্মকর্তা এসআই মামুন জানান, জেলা পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলে আসার পর তাঁর উপস্থিতিতে চিরকুটটি খোলা হবে।
​এদিকে প্রিয় শিক্ষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে সকলেই বিদ্যালয়ে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।
​ঠিক কী কারণে এই শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে চিরকুটটি খোলার পর এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ বিষয়ে শিবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়ার নিকট চিরকুটে কি লেখা ছিল জানতে চাইলে তিনি বলেন,চিরকোটটি কে লিখেছে কেন লিখেছেন তা তদন্তাধীন রয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০