ভাঙ্গা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বারি গম-৩৩ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুম ২০২৫–২৬ এ গম উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
২৪ নভেম্বর (সোমবার) সকালে ভাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৩ হাজার ৮০০ তালিকাভুক্ত কৃষকের মাঝে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং ২০ কেজি করে গম বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজনুর রহমান। এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল মামুন জানান, “সরকারি নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এতে কৃষকরা উপকৃত হবে এবং এ অঞ্চলে গম উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।”
এ প্রণোদনা পেয়ে কৃষকরাও সন্তুষ্টি প্রকাশ করেন এবং আসন্ন মৌসুমে ভালো উৎপাদনের আশা ব্যক্ত করেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০