২২ জুন ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার রাজপথের লড়াকু সৈনিক জুয়েল রানার কাঁধে শহীদ জিয়া স্মৃতি সংসদের দায়িত্ব

মোল্লা জাহাঙ্গীর আলম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী আদর্শ ও জাতীয়তাবাদী চেতনাকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে খুলনা জেলা শাখার ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ এর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। আর এই কমিটির নেতৃত্বের ভার উঠেছে খুলনার রাজপথের পরিচিত মুখ, লড়াকু সৈনিক ” সাংবাদিক “কে এম কামরুজ্জামান জুয়েল রানার” কাঁধে।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনা ও সর্বসম্মত সিদ্ধান্তে ৩১ সদস্য বিশিষ্ট ৭ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক কে এম কামরুজ্জামান জুয়েল রানা_ তিনি রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের পুঁটিমাড়ি গ্রামের কৃতি সন্তান ও উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। সদস্য সচিব হয়েছেন আব্বাস আলম। যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান। সদস্য হিসেবে আছেন মো. হাবিবুল্লাহ বাহার, আরিফুল ইসলাম হাসান, সাদ্দাম হোসেন জুয়েল ও মীরাজ শেখ।খুলনার রাজনৈতিক অঙ্গনে জুয়েল রানা নামটা নতুন না। গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে দলের দুঃসময় – সবসময় মাঠে থেকেছেন তিনি। কর্মীদের কাছে তিনি “লড়াকু সৈনিক” হিসেবেই পরিচিত। সাহসী নেতৃত্ব আর তৃণমূলের সাথে গভীর যোগাযোগের কারণেই এবার শহীদ জিয়া স্মৃতি সংসদের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের হাল ধরলেন তিনি।সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের কথা নিশ্চিত করা হয়। একই সাথে নবগঠিত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে জেলার অধীনস্থ সকল উপজেলা ও গুরুত্বপূর্ণ ইউনিট পুনর্গঠন করে একটি সফল জেলা সম্মেলন সম্পন্ন করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক কে এম কামরুজ্জামান জুয়েল রানা বলেন, “আমাদের ওপর যে সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। শহীদ জিয়ার স্মৃতি ও আদর্শকে বুকে ধারণ করে খুলনার প্রতিটি প্রান্তে এই সংগঠনকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে এই কমিটি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা কথা দিচ্ছি, জিয়ার সৈনিকরা পিছপা হবে না।
সদস্য সচিব আব্বাস আলম বলেন, “জুয়েল রানার নেতৃত্বে আমরা একটা পরিবারের মতো কাজ করব। ৯০ দিনের টার্গেট পূরণ করে খুলনায় সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাব।
কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই খুলনার স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়েল রানা ও আব্বাস আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুয়েল রানার মতো মাঠের নেতার হাতে দায়িত্ব যাওয়ায় খুলনায় শহীদ জিয়া স্মৃতি সংসদ দ্রুত সংগঠিত হবে। তৃণমূল পর্যায়ে জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নেতাকর্মীদের প্রত্যাশা, জুয়েল রানা-আব্বাস আলমের এই সাহসী ও গতিশীল নেতৃত্বের হাত ধরে খুলনায় শহীদ জিয়া স্মৃতি সংসদ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। রাজপথে, জনগণের পাশে, আদর্শের লড়াইয়ে তারা থাকবে সবার আগে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১০

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১১

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৩

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৪

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৭

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

২০