২৮ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,আম বাগান থেকে ভ্যানচালক গ্রেফতার

মোল্লা জাহাঙ্গীর আলম :

মানুষ কতটা নিচে নামতে পারে? খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া এলাকায় ৯ বছরের এক শিশুকে আম বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্যানচালক আব্দুল বারেক ৫৮-কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও তথ্য সূত্রে জানা গেছে, শনিবার ২৭ জুন দুপুর আনুমানিক ১টায় উপজেলার গোয়ালপাড়ার একটি আম বাগানে শিশুটিকে নিয়ে যায় ভ্যানচালক আব্দুল বারেক। সেখানেই সে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ।শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। হাতেনাতে ধরা পড়ে আব্দুল বারেক। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আব্দুল বারেককে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুটি দিঘলিয়ার সেনহাটি ৮নং ওয়ার্ড মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।দিঘলিয়া থানার ওসি বলেন, “শিশুটি এখন নিরাপদে আছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।৯ বছরের এক শিশুর ওপর এমন নৃশংসতার চেষ্টায় ক্ষোভে ফুঁসছে গোয়ালপাড়াবাসী। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন, আব্দুল বারেকের বিরুদ্ধে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কোনো নরপশু এমন সাহস না পায়।এলাকার এক অভিভাবক বলেন, “বাচ্চাদের এখন ঘর থেকেও বের করা যায় না। ৫৮ বছরের বুড়ো লোকটার মনুষ্যত্ব কোথায় গেল? এর ফাঁসি চাই।ঘটনার পর থেকে দিঘলিয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, তদন্ত চলমান। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে আব্দুল বারেককে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১০

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১১

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১২

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৩

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৪

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৫

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১৮

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১৯

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

২০