২৮ জুন ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফিরেই বউকে ‘হাতে নাতে’ ধরা-খুলনার হাদিস পার্কে

মোল্লা জাহাঙ্গীর আলম :

কাতারে ৫ মাস কাটিয়ে দেশে ফিরেই বউকে ‘হাতে নাতে’ ধরার ঘটনা ঘটেছে খুলনার হাদিস পার্কে। ঘটনাকে কেন্দ্র করে তেরখাদা-ডুমুরিয়ার দুই পরিবারসহ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগকারী স্বামী আব্দুর রহমানের বাড়ি তেরখাদা উপজেলায়। অভিযুক্ত স্ত্রীর নাম নওশাদ ইসলাম ববি, বাড়ি ডুমুরিয়া, খুলনা। তাদের ২.৫ বছরের একটি শিশু সন্তানও রয়েছে।আব্দুর রহমানের দাবি, দালালের ফাঁদে পড়ে ভালো কোম্পানিতে চাকরির প্রলোভনে তিনি কাতারে পাড়ি জমান। এজন্য দালালকে প্রায় ৫ লাখ টাকা দিতে হয়। তার অভিযোগ, কাতারে যাওয়ার পর দালাল আর কোনো খোঁজখবর রাখেনি।সেখানে ৫ মাস কষ্ট করে, বাড়ি থেকে সুদে ঋণ করে টিকিট কেটে সম্প্রতি দেশে ফেরেন আব্দুর রহমান। বউকে ‘হাতে নাতে’ ধরার উদ্দেশ্যে তিনি সরাসরি বাসায় না গিয়ে হাদিস পার্কে এসে বসে ছিলেন বলে দাবি করেন।আব্দুর রহমানের অভিযোগের মূল অংশ—তার ৫ মাস অনুপস্থিতির সুযোগে স্ত্রী নওশাদ ইসলাম ববি ২.৫ বছরের বাচ্চা রেখে অন্য একজনের সঙ্গে অবৈধ মেলামেশা করেন। একপর্যায়ে তাকে না জানিয়েই ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করে সংসার করছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার নামে উল্টাপাল্টা মামলা করার চেষ্টার অভিযোগও আনেন।এসব অভিযোগের প্রেক্ষিতেই তিনি হাদিস পার্কে অবস্থান নেন এবং স্ত্রীকে সেখানে দেখতে পান বলে দাবি করেন।এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষের অফিসিয়াল মামলা বা জিডির কপি পাওয়া যায়নি। ডিভোর্স, পুনঃবিবাহ, পরকীয়া ও মিথ্যা মামলার অভিযোগ—সবই এক পক্ষের বক্তব্য। অপর পক্ষের বক্তব্য ছাড়া কোনো কিছুই চূড়ান্ত সত্য বলা যাচ্ছে না।আইনজীবীরা বলছেন, ডিভোর্স ও পুনঃবিবাহের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মানা হয়েছে কি না, পরকীয়ার অভিযোগের প্রমাণ আছে কি না—তা তদন্ত সাপেক্ষ। আর মিথ্যা মামলার অভিযোগ প্রমাণিত হলে পাল্টা আইনি ব্যবস্থার সুযোগ রয়েছে।সবচেয়ে অসহায় এই ২.৫ বছরের শিশুটি। মা-বাবার দ্বন্দ্বের মাঝে পড়ে তার ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। পারিবারিক কলহে শিশুদের ক্ষতি সবচেয়ে বেশি হয়—এটা আবারও সামনে এলো।হাদিস পার্কের এই ঘটনা মুহূর্তে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘বউ কট’ শব্দে মানুষ হাসছে, ট্রল করছে। কিন্তু একটা পরিবার ভেঙে যাচ্ছে, একটা শিশু এতিমের মতো হয়ে যাচ্ছে।কঠিন ভায়া বলতে হয়—প্রবাসীর টাকা, দালালের প্রতারণা, স্ত্রীর অভিযোগ, স্বামীর ক্ষোভ—সব মিলিয়ে এটা শুধু একটা ‘পার্কের ঘটনা’ না। এটা আমাদের সমাজের অসুখ।পুলিশ ও প্রশাসনের কাছে দাবি—দুই পক্ষের বক্তব্য শুনে, প্রমাণ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর আমরা যেন আবেগে ভেসে কাউকে ‘চরিত্রহীন’ বা ‘প্রতারক’ ট্যাগ না দিই, যতক্ষণ না আদালত বা তদন্তে সত্য বের হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০