১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যবসায়িদের হয়রানি ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ি হাজি মো সবুজ আলমের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে ব্যবসায়ি ও শ্রমিকদের মানববন্ধন পালিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন ) বিকেল সাড়ে ৫ টায় বড়ছড়া ডিপো এলাকায় ব্যবসায়ি ও শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়িদের বক্তব্যে বলেন, একটি কু-চক্রী মহলের প্ররোচণায় কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টিভিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার এবং শ্রমিক-ব্যবসায়িদের উদ্দেশ্যমূলক হয়রানি করা হচ্ছে। ঐ কু-চক্রী মহল নিজেরাই ইজারাবিহীন শান্তিপুর বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আমতৈল গ্রামের সামন দিয়ে পুরানঘাটের ব্রীজের নদীর নিচ হয়ে একতা বাজারের সামন দিয়ে গাজিপুরের কাস্তাল,কামারকান্দি,আমবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো সবুজ আলমের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গাজীপুরের একজন পেশাদার ব্যবসায়ির বালুভর্তি নৌকার ছবির সাথে চেয়ারম্যান সবুজ আলমের ছবি সংযুক্ত করে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। হলহলিয়া গ্রামের নদী তীরবর্তী বিভিন্ন স্থানে শান্তিপুরের অবৈধ বালু স্তুপ করে রাখা হয়েছে। অবৈধ বালু জব্দ সহ আমরা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার আশুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঐ কু-চক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজ মিয়া,নেকবর মিয়া,নবাব মিয়া,আব্দুল কদ্দুস,মোকলেছ মিয়া,মিলন মিয়া,আজম মিয়া,নান্দু মিয়া।মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রমিক ইব্রাহিম মিয়া,নুরু মিয়া,এনামুল হক,আলমগীর,শুক্রর আলী,জীবন আহমেদ,রফিকুল ইসলাম,রাজু মিয়া,রয়েল মিয়া,রতন মিয়া,আরিফুল মিয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১০

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১১

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১২

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৩

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৪

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৫

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৬

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৭

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৮

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৯

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

২০