৫ ডিসেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরও ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

নিজস্ব প্রতিনিধি :পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল সরকার বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদনের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে এই পদে এই নিয়োগ দেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নিয়োগের ঠিক আগমুহূর্তে রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে তিনি বলেন, সবকিছু ঠিক আছে, উন্নতির দিকেই যাচ্ছে। এখান থেকে পাকিস্তান আরও উচ্চতায় উঠবে।অন্যদিকে প্রেসিডেন্ট জারদারি এয়ার চিফ মার্শাল জাহির আহমদ বাবর সিদ্দুর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তার বর্তমান মেয়াদ শেষ হবে মার্চ ২০২৬-এ। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতি অনুযায়ী, দুজন শীর্ষ সেনা কর্মকর্তাকেই সফল মেয়াদ কামনা করে শুভেচ্ছা জানান তিনি।জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান আর্মি, এয়ার ফোর্স ও নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ অনুমোদনের পর দেশটির সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। এরমধ্যে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিএসসি) পদ বাতিল করা হয়েছে।সংশোধিত আইনে আরও বলা হয়েছে, ফিল্ড মার্শালের ক্ষমতা নির্ধারণকারী সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ এখন ওই পদে উন্নীত যেকোনো জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রয়োজনে সরকার ভাইস চিফ বা ডেপুটি চিফকে সিওসএফের ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দিতে পারবে। ২৭তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সিজেসিএসসি পদ বিলুপ্ত হয় এবং জেনারেল (অব.) সাহির শামশাদ মির্জা ছিলেন এ পদের শেষ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

১

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

২

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৩

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৬

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৭

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৮

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

৯

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১০

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১১

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১২

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৩

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৪

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৫

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৬

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৭

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৮

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

১৯

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

২০