১০ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা কারাগার থেকে পালানোর ৪ ঘন্টার মধ্যে ই ফের আটক ইমন মাঝি

ডেস্ক :

খুলনার পুরাতন জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে (৩২) পালানোর মাত্র চার ঘণ্টার মধ্যেই যৌথ অভিযানে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সোয়া ৮টার দিকে খুলনা মহানগরের লবণচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। লবণচরা থানা পুলিশ ও জেলা কারাগারের পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে পুনরায় গ্রেপ্তার করে।লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৮টার দিকে সাচিবুনিয়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে পলাতক হাজতি ইমন মাঝিকে আটক করা হয়েছে। তাকে পুনরায় খুলনা জেলা কারাগারে নেওয়া হচ্ছে।এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে খুলনার সদর থানাধীন পুরাতন জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যান ইমন মাঝি। ঘটনার পরপরই কারাগারে জরুরি সতর্কসংকেত হিসেবে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।কারাগার সূত্রে জানা যায়, ইমন মাঝির হাজতি নম্বর ১৬০৭/২৬। তিনি আব্দুল মাঝির ছেলে এবং একটি মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে ছিলেন। প্রাথমিক তথ্যে জানা যায়, তিনি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হন।খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. আবু সায়েম জানান, একজন হাজতি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। একই সঙ্গে কীভাবে তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হলেন, সে বিষয়েও তদন্ত চলছে।হাজতির পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কারাগার কর্তৃপক্ষ, খুলনা সদর থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই সাচিবুনিয়া এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়।এদিকে, কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে কোনো অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

বটিয়াঘাটা উপজেলার ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান :উপজেলা প্রশাসন

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

১০

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

১১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১২

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১৩

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৪

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৫

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৬

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৭

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৮

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

২০