Bntv245487
১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বটিয়াঘাটা উপজেলার ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান :উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, ডেঙ্গুমুক্ত জীবন গড়ি—নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাবাহিনীর সদস্য, বিএনসিসি ক্যাডেট, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।র‌্যালিটি বটিয়াঘাটা উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বাজার ও জনসমাগমস্থলের পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে বটিয়াঘাটা বাজারে ড্রেন, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্টরা নিজেদের হাতে ড্রেন ও বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন। একই সঙ্গে সাধারণ মানুষকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল দ্রুত ধ্বংস করার বিষয়ে সচেতন করা হয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ , যুব উন্নয়ন কর্মকর্তা আবুবক্কার প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, সেনাবাহিনীর কর্পোরাল সাজিদুল ও তাঁর সহযোগীরা।এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির ৪৭ জন ক্যাডেট স্বতঃস্ফূর্তভাবে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাঁদের অংশগ্রহণে কর্মসূচিতে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ সোহরাব মুন্সি, যুগ্ম সম্পাদক সেখ রাসেলসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে বৃষ্টির পর বিভিন্ন পাত্র, ড্রেন, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।সংশ্লিষ্টরা জানান, পরিচ্ছন্নতা ও জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বটিয়াঘাটাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ রাখা সম্ভব।দিনব্যাপী এ কর্মসূচিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনসিসি ক্যাডেট, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

বটিয়াঘাটা উপজেলার ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান :উপজেলা প্রশাসন

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

১০

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

১১

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

১২

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

১৩

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১৪

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১৫

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৬

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৭

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৮

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৯

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

২০