১০ জুলাই ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে টানা বৃষ্টিপাতে পানিবন্দি ঘরবাড়ি ও সড়ক : অসহনীয় দূর্ভােগ 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ষষ্ঠ দিনের মত টানা বৃষ্টিপাতে প্লাবিত হয়ে পড়ে ঈদগাঁও উপজেলার পাড়ামহল্লার ঘরবাড়ি,সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। অসহনীয় দূর্ভোগে পড়ে পানি বন্দি মানুষজন। প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পড়া ঘরবাড়ীতে রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে বহু পরিবারের। কষ্টের কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় টানা বর্ষণে ঘরবাড়ীতে পানিবন্দি হয়ে পড়ে। গ্রামের চলাচলের সড়ক ও উপসড়ক যেন পানিতে বন্দি। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে প্লাবিত। অসহনীয় পর্যায়ে দিনপার করে যাচ্ছেন কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্থ অসহায় লোকজন। কোমর সমান পানির সাথে লড়াই করে বেঁচে আছে নারী-পুরুষরা। যাওয়ার আর কোন পথ যেন নেই তাদের। শেষ সম্বলটুকু এখন বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে। বৃহস্পতিবার জালালাবাদ হিন্দু পাড়া ও ছাতি পাড়া পরিদর্শনকালে চোখে পড়ে পানির সাথে বসবাস করার দৃশ্য। হিন্দু পাড়া সনাতন সম্প্রদায়ের প্রায় ডজনাধিক পরিবারের করুন চিত্র মুছে ফেলার নয়। তাদের চোখে মুখে আর্তনাদ আর হতাশার চাপ ভেসে বেড়াচ্ছে। কষ্টের কথা বলার সাথে সাথে অঝর নয়নে কাঁদতে দেখা যায় ক্ষতিগ্রস্থ এক ব্যাক্তিকে। স্থানীয় নিপাশ কান্তিসহ কজনের সাথে আলাপ কালে জানা যায়,টানা বৃষ্টিপাতের পানি চলাচল করার ব্যবস্থা না থাকায় প্লাবিত হয়ে পড়েছেন হিন্দুপাড়াবাসী। দৈনিক আয়ের উপর নির্ভরশীল পরিবার সমুহ পানিবন্দিতে কর্মহীন হয়ে পড়েছে প্রতিটি পরিবারে পানি প্রবেশ করেছে। চুলায় আগুন জ্বালাতে পারেননি পরিবারের গৃহবধূরা। পরিবার পরিজন নিয়ে অতি কষ্টের সাথে ঠিকে রয়েছে। মাথা গোঁজার ঠাঁইটুকুই পানিতে। আরো দেখা যায়, এলাকার সড়কসহ প্রায় বসতঘরে পানিতে নিমজ্জিত।তেমনি একই চিত্র ছাতিপাড়াবাসীর। পানি চলা চলের পথ বন্ধ হওয়ায় বেশ কিছু পরিবারে হাঁটু পরিমান পানিতে সয়লাভ। খুব বেশি বেকায়দায় রয়েছেন এখানকার নারী পুরুষেরা। একদিকেই ঘরবাড়ী প্লাবিত, অন্যদিকে পরিবার পরিজন নিয়ে চিন্তায় অসহায় অবস্থায় দিনপার। তাদের চোখে যেন মর্মাহতে চাপের দৃশ্য চোখে পড়েন।অব্যাহত বৃষ্টিপাতে মধ্যম মাইজ পাড়া, দক্ষিণ মাইজ পাড়াসহ বিভিন্ন এলাকা ও সড়ক সমুহ প্লাবিত হয়ে মরণ দশায় ভোগছেন মানুষজন।এছাড়া ঈদগাঁও বাজারের ভূমি অফিস সংলগ্ন পয়েন্ট, হাসপাতাল সড়ক,আলমাছিয়া মাদ্রাসা সড়ক,বঙ্কিম বাজার স্থান প্লাবিত হয়ে লোকজন ও যানবাহন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে। এদিকে পানিবন্দি লোকজনের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ যারা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০