১৬ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জালে ওঠা বোমা গুপ্তধন ভেবে বাড়ি নিয়ে গেলেন জেলে

ডেস্ক :

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরার সময় জালে ওঠা বোমা গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে যান এক জেলে। পরে ছেলের সন্দেহে বিষয়টি জানানো হলে পুলিশ এসে সেটি উদ্ধার করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে। বুধবার সকালে উপজেলার রাওথা-পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে মই জাল দিয়ে মাছ ধরতে যান জেলে সাইদার রহমান। জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী ধাতব একটি বস্তু উঠে আসে। মূল্যবান কোনো বস্তু বা গুপ্তধন মনে করে সেটি তিনি বাড়িতে নিয়ে যান। বাড়িতে এনে বস্তুটি পরিষ্কার করার সময় তাঁর ছেলে সাব্বির রহমান সেটির ছবি তুলে ইন্টারনেটে অনুসন্ধান করেন। এতে এটি বোমা বা বিস্ফোরক অন্য কিছু হতে পারে বলে ধারণা করে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মীরগঞ্জ বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিজেদের হেফাজতে নেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সেটি পানিভর্তি একটি বালতিতে সংরক্ষণ করা হয় এবং আশপাশের এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে।জেলে সাইদার রহমান বলেন, জাল তোলার পর দেখি ভারী লোহার মতো একটি বস্তু। প্রথমে ভেবেছিলাম নদীতে পাওয়া কোনো গুপ্তধন। পরে ছেলে ইন্টারনেটে দেখে জানায়, এটি বোমার মতো দেখতে। তখনই পুলিশকে খবর দিই। পরে বোম্ব ডিসপোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করে। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন তুহিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে। এটি প্রকৃতপক্ষে কী ধরনের বোমা তা বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

বটিয়াঘাটা উপজেলার ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান :উপজেলা প্রশাসন

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

১০

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

১১

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

১২

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

১৩

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১৪

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১৫

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৬

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৭

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৮

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৯

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

২০