bntv24
২০ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেড ক্রিসেন্ট সোসাইটির ৩সি প্রকল্পের আওতায় নগরীর ২১ ও ২২নং ওয়ার্ডের ড্রেন পরিচ্ছন্ন শুরু

ডেস্ক :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে নগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডের ৯ হাজার ২৩২ ফুট ড্রেন পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল রবিবার সকালে ২১নং ওয়ার্ডের কাঠপট্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কেসিসি’র তত্ত¡াবধানে পরিচালিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুধু নগরীর জলাবদ্ধতা নিরসনেই নয়, বরং জলবায়ু পরিবর্তনজনিত অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও পানি নিষ্কাশন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ড্রেনে বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহŸান জানান এবং পরিচ্ছন্ন নগর গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি) প্রকল্প নগর পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং কমিউনিটি অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ডিএডি রেক্সোনা খাতুন, প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ এবং ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম।জলবায়ু পরিবর্তনের কারণে অস্বাভাবিক ও অতিবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে নগর এলাকায় পানি নিষ্কাশনে বিঘœ, জলাবদ্ধতা, জনদুর্ভোগ এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। সময়মতো ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কারণে জলাবদ্ধতা হ্রাস পাওয়াসহ নগর বন্যা ও স্থানীয় দুর্যোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পবে। ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ ও অন্যান্য পানিবাহিত রোগের বিস্তার কমাতে সহায়তা করবে এবং নগর অবকাঠামোর স্থায়িত্ব ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। সর্বোপরি পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অনুষ্ঠানে জানানো হয়। ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের ড্রেন পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বর্ষাকালে জলাবদ্ধতা হ্রাস এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১০

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১১

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১২

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৪

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৫

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৬

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৭

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৮

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৯

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

২০