bntv24
২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে দীর্ঘকালেও গড়ে উঠেনি পাকিং ব্যবস্থা : অঘোষিত যান বাহন স্টেশন

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

বাণিজ্যিক কেন্দ্র খ্যাত ঈদগাঁও বাজারে অনিয়ন্ত্রিত যানজটের কবলে পড়েছেন পুরো বাজারবাসী। তিন চাকার যানবাহনের অঘোষিত স্টেশনে চেয়ে গেছে। দীর্ঘ বছরেও গড়ে উঠেনি পাকিং ব্যবস্থা। সংশ্লিষ্ট কতৃপক্ষের নেই কোন বাজার কেন্দ্রীয় তদারকি।দেখা যায়, উপজেলার প্রধান ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে ভূমি অফিস গেইট পয়েন্টে মাইজ পাড়া,পালাকাটা, চৌফলদন্ডী অংশের টমটম স্টেশন,জালালাবাদ উপস্বাস্থ্য কেন্দ্র গেইট পয়েন্টে ফরাজী পাড়া সড়কের টমটম স্টেশন, লুতুমিয়ার গেইট পয়েন্টে নাইংদিয়া ও মোহনভিলা সড়কের টমটম স্টেশন, ডাকঘর সামনে চৌফলদন্ডী সড়কের সিএনজি স্টেশন,শাপলা চত্বর পয়েন্টে বিভিন্ন উপসড়কের যানবাহন এসে যাত্রী উঠানামা করে থাকে।অন্যদিকে হাইস্কুল গেইটে স্টেশনমুখী টমটম,অটোরিকসার স্টেশনে পরিণত। অপরদিকে বাঁশঘাটা সড়কের পুরাতন শামশু সওদাগরের চায়ের দোকান পয়েন্টে ইসলামাবাদে পাহাশিয়াখালী, ইউসুফেরখীল টেকপাড়া,ডান্ডিবাজার সড়কের টমটমের স্টেশন। বাজারের ডিসি সড়ককে কেন্দ্র করে নানা পয়েন্টে পয়েন্টে তিনচাকার যানবাহনের অঘোষিত স্টেশনে কারনে নারী পুরুষ চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে। নির্মিত ড্রেনের উপর দোকানদার তাদের দোকানের মালামাল রাখার ফলে লোকজনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তিন সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজারের ব্যবসায়ীসহ আগত লোকজন। আরও দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সড়কটি সংকীর্ণ। যার ফলে যেকোন যানবাহন যাত্রী নিয়ে ওভারটেকিং করার সুযোগ নেই। বাজার কেন্দ্রীয় আপপাশের উপসড়কে যানবাহনগুলো বাজারে প্রবেশ করলে যানজটে পরিনত হয়ে পড়ে। ফলে ব্যবসায়ী,রোগীসহ বাজারে আগত নারী পুরুষ চরমভাবে বিপাকে পড়েন। বাজার কেন্দ্রীয় জ্যামের কারনে কঠিন দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। যার কারনে নির্দিষ্ট সময়ে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারেনা,অসুস্থ রোগীরা পৌঁছতে পারেনা হাসপাতালে প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ পৌঁছতে পারেননা ব্যক্তিগত কাজেকর্মে।শুক্কুর,আলমসহ কজন পথচারী জানান, যে পরিমান গাড়ির সংখ্যা বেড়েছে। সে পরিমানে রাস্তার প্রস্থ বাড়েনি। ফলে রাস্তার চেয়ে যান বাহনের সংখ্যা অনকগুণ বেশি। তাই যানজট। যানবাহনের কজন যাত্রী জানান, সময়ের প্রয়োজনে সব কিছুর পরিবর্তন হলেও ডিসি সড়কের কোন পরিবর্তন ঘটেনি। যানজট দূরীকরণে কতৃপক্ষের সু- নজর দাবী করেন তারা।সচেতন মহল জানান,বাজারের বাইরে যানবাহন রাখার মতো কোন পাকিং ব্যবস্থা করলে, হয়তো বাজার কেন্দ্রীয় যানজট কমে যেতো। সেসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযানের পরপর পুনরায় একই কায়দায় ফিরে যায়। যানজট নিরসনের স্বার্থে নিয়মিত টহল জোরদার দাবী। ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক দায়িত্বশীল ছৈয়দ করিম জানান, ডিসি সড়কে লোড আনলোড বন্ধ না করলে যানজট নিরসন সম্ভব নয়। টমটম,মিনি টমটম,সিনএজি যেখানে সেখানে পার্কিংয়ের কারণে যানজটের সম্মুখীন হচ্ছেন বাজারে আগত লোকজন। যানজট পরিত্রাণের উপায় তিনচাকার যানবাহন বাজারের বাইরে স্টেশন হলে যানজট থেকে মুক্তি পাবে বাজারবাসী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১০

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১১

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১২

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১৩

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৫

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৬

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৭

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৮

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

২০