৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক যাত্রায় যারা বাধা দেবে, তাদের প্রত্যাখ্যান করবে জনগণ: সালাহউদ্দিন

নিউজ ডেক্স :

ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৬ সংগ্রাম করতে হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধার সৃষ্টি করবে, তাদের প্রত্যাখ্যান করবে জনগণ।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে ‘বিএনপির দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,
যে দলের কোনো নীতি আদর্শ নেই, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। ধর্ম ব্যবসায়ী ভাইরা কেবলই বলছেন, এটাতে ভোট দিয়ে তরতরিয়ে জান্নাতে যাওয়া যাবে। এর আগে ইহকালে কী হবে, সেই বিষয়ে কোনো কথা নেই!

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা জনগণের জন্য কী করতে চাই, সেই পরিকল্পনা তুলে ধরতে চাই। আমাদের এমনভাবে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিভিত্তিক চর্চা করতে হবে, যাতে অন্য কোনো সংগঠন ধারেকাছে আসতে না পারে। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৬ সংগ্রাম করতে হয়েছে, সেই গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধার সৃষ্টি করবে, তাদের প্রত্যাখ্যান করবে জনগণ।’

বিএনপির এ নেতা বলেন,
আমজনতার সঙ্গে সঙ্গে যদি ‘আম’ভাবে কথা না বলে ইংরেজিতে বলা হয়, তাহলে ‘কাম’ হবে না। ইহকালে দ্বীন-দুনিয়াতে আপনাদের উন্নয়ন, অর্থনৈতিক মুক্তির জন্য কী করবো, সেটা বলতে হবে। গ্রামে গিয়ে বলতে হবে এ কৃষি কার্ড কৃষকের মুক্তির সনদ।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক। গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সবই তার সময়ে নিশ্চিত করা হয়। বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়া জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির অবদান। তারপর হাসিনা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চালু করে। গণতন্ত্রের মুখোশে বাকশাল চালু করে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য একদলীয় ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চালু করা হয়।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় এখন চরিত্র হনন ও পলিটিক্যাল হনন বেশি। তাই এখন বেশি কাউন্টার দিতে হবে। বিদেশ থেকে কেউ এমনভাবে লিখছে যাতে মনে হয়, তারাই জ্ঞানের জাহাজ, বাকিরা মুর্খ। তাদের কোনো কিছুর দায়দায়িত্ব নেই, দেশপ্রেমের বালাই নেই।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত। ইউরোপের মধ্যযুগ, অন্ধকার যুগকে ফিরিয়ে আনতে চায় দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০