Bntv245487
২৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ নেট-পাটা উচ্ছেদ ও নদী-খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা: গলদা-বাগদা চাষে নতুন সম্ভাবনার আশা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) 

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিল ও নদী এলাকার স্বাভাবিক পানির প্রবাহ ফিরিয়ে এনে চিংড়ি চাষে গতি ফেরাতে একাধিক ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি জলাশয় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, ক্ষতিকর নেট-পাটা অপসারণ এবং আধুনিক মৎস্য চাষ পদ্ধতির প্রসারে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়ার বিভিন্ন নদী ও খালে অবৈধ বাঁধ ও নেট-পাটা দেওয়ার কারণে এতদিন পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এর ফলে প্রাকৃতিক উপায়ে মাছের প্রজনন ও উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ চিংড়ি চাষিরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছিলেন না। এ পরিস্থিতি নিরসনে সম্প্রতি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “ডুমুরিয়া অঞ্চলে মাছ ও চিংড়ি চাষের সম্ভাবনা প্রচুর। তবে খাল-নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং ক্ষতিকর জালের ব্যবহারে পোনা ও মাছের প্রাকৃতিক উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা নদী ও খালের অবৈধ বাঁধ, নেট-পাটা উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছি এবং বিভিন্ন স্থানে অভয়ারণ্য তৈরির কাজ করছি। একই সাথে চাষিদের আধুনিক প্রযুক্তিতে মানসম্মত গলদা ও বাগদা চিংড়ি চাষে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। সমন্বিত নদী ব্যবস্থাপনা ও চাষিদের সচেতনতা বৃদ্ধি পেলে ডুমুরিয়ায় চিংড়ির উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হবে।”সরকারি জমি ও জলাশয় দখলমুক্ত করার বিষয়ে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “নদী ও খাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলো সাধারণ মানুষের যৌথ সম্পদ। অবৈধভাবে বাঁধ বা নেট-পাটা দিয়ে জলাশয়ের স্বাভাবিক প্রবাহ আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। আমরা মৎস্য দপ্তরের সাথে সমন্বয় করে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি খাল ও নদীগুলোকে উন্মুক্ত করা হচ্ছে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে এবং প্রকৃত চাষিরা উপকৃত হতে পারেন। সরকারি জলাশয় অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”প্রশাসন ও মৎস্য দপ্তরের এই যৌথ উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয় চিংড়ি চাষিরা আশা প্রকাশ করছেন, সমন্বিত নদী ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডুমুরিয়ায় গলদা ও বাগদা চিংড়ির উৎপাদনে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১০

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১১

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৩

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৪

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৭

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

২০