Bntv245487
২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে মসজিদের মোটর চুরি, ১০ হাজার টাকা দিলেন প্রবাসী

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা সদ্দারপাড়া বায়তুল কুদ্দুস জামে মসজিদ ও এ এম সাওতুল কোরআন কাওমি নূরানী মাদ্রাসার একমাত্র পানির পাম্প (মোটর) চুরি হয়েছে। এ ঘটনায় মসজিদ ও মাদ্রাসায় পানির সংকট দেখা দিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আবুধাবি প্রবাসী আইয়ুব হোসেন। তিনি নতুন মোটর কেনার জন্য ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর-২৬) ভোর রাতে মসজিদ প্রাঙ্গণ থেকে দুর্বৃত্তরা মোটরটি চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে সাংবাদিক তুহিন হোসেন প্রতিবেদন প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করলে তা আবুধাবি প্রবাসী আইয়ুব হোসেনের নজরে আসে। তিনি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সাংবাদিক তুহিন হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং মসজিদের নতুন মোটর কেনার জন্য ১০ হাজার টাকা সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।মঙ্গলবার সকালে বিকাশের মাধ্যমে ওই টাকা পাঠান আইয়ুব হোসেন। পরে সাংবাদিক তুহিন হোসেন মসজিদ কমিটির সভাপতি শাহেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক হায়দার আলী মাস্টার, মসজিদের ইমাম মোঃ শাহীন আলমসহ মুসল্লিদের কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন।জানা গেছে, আবুধাবি প্রবাসী আইয়ুব হোসেন যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল বকুলতলা এলাকার জোহর আলী মোল্লার ছেলে। তিনি দীর্ঘ ২১ বছর ধরে আবুধাবির একটি কোম্পানিতে চাকরি করছেন।এদিকে, মসজিদের মোটর চুরির খবর শুনে প্রবাসে থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মসজিদ কমিটি, ইমাম ও মুসল্লিরা আইয়ুব হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা তার জন্য দোয়া করেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে আল আরাফাহ ব্যাংক উদ্যোগে বিভিন্ন ধরনের গাছে চারা রোপন

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠান ও র‌্যালি

কেশবপুরে মসজিদের মোটর চুরি, ১০ হাজার টাকা দিলেন প্রবাসী

কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক রূপ নিচ্ছে

ঈদগাঁওতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত 

ঈদগাঁও স্টেশনে ভাসমান দোকানে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বটিয়াঘাটায় যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মাননা

ডুমুরিয়ায় চায়না জালে নিধন হচ্ছে ছোট পোনা, বিল-খালে নীরব ‘মাছ শিকার’!

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

১১

খুলনায় কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২৩তম বর্ণাঢ্য রালি উদ্বোধন করেন : শিক্ষামন্ত্রী 

১২

দীর্ঘ ৫০ বছর পর ঈদগাঁওর মাইজ পাড়া নাসী খালে ব্রীজ, যোগাযোগে আমূল পরিবর্তন 

১৩

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১৪

ঈদগাঁওতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৫

দাকোপে কারিতাসের ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

ঈদগাঁওয়ের দৃষ্টিনন্দন পালপাড়া-গরুর হালদা সড়কে বিনোদন প্রেমীদের ভীড় 

১৭

খুকৃবির ‘নবাঙ্কুর’-এ শোভন-নিরবের জয়, নতুন নেতৃত্বে নতুন প্রত্যয়

১৮

দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি : বিভাগীয় কমিশনার

১৯

যশোরের কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল বর্ষ-২০২৬ উদযাপন

২০