ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওতে দীর্ঘদিন ধরে চলমান যানজট সমস্যার অবসানে প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুরে বড় ধরনের অভি যান পরিচালিত হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির নেতৃত্বে এই অভিযানে একাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।ঈদগাঁও ষ্টেশনের মহাসড়ক ও ডিসি সড়কের আশপাশে থাকা অবৈধ দোকানগুলোর কারণে নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সম্মুখীন হচ্ছিল। মাত্র ১০ মিনিটের পথ অতিক্রম করতে আধঘন্টা সময় লেগে যায়। এমনকি জরুরি সেবার অ্যাম্বুলেন্স গুলোও এই যানজট থেকে রেহাই পাচ্ছিল না, যা জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।অবশেষে স্থানীয়দের ক্রমাগত অভিযোগের পরি প্রেক্ষিতে ঈদগাঁও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বাসষ্টেশনের মহাসড়ক ও ডিসি রোডের ফুটপাত থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে।অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, পুলিশ,আনসার এবং গ্রাম পুলিশের সদস্যরা। অভিযানের পর স্থানীয় জনগণ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মহাসড়ক থেকে ভাসমান দোকান সরিয়ে দেওয়ার ফলে যানজট কিছুটা কমবে। তবে তারা আরো দাবি করেন, ষ্টেশনের মহাসড়ক ও সংযোগ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও সিএনজির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা জরুরী। এগুলো উচ্ছেদ করা হলে ষ্টেশনের যানজট কমবে এবং সৌন্দর্যও বৃদ্ধি পাবে।ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানান, কেউ যদি আবার ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
মন্তব্য করুন