Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফফার সড়ক যেন মরণফাঁদ, প্রতিদিনই দুর্ভোগ!৮ স্থানে পানির নিচে সড়ক, খানাখন্দে উল্টে যাচ্ছে যানবাহন—ভাঙছে গাড়ি, বাড়ছে জনভোগান্তি

ডুমুরিয়া প্রতিনিধি :জি.এম. ফিরোজ, 

কিন্তু চলাচলের উপায় নেই! কোথাও হাঁটুসমান পানি, কোথাও বড় বড় গর্ত—ডুমুরিয়ার গফফার সড়ক এখন যেন খানাখন্দে ভরা এক মরণফাঁদ। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রায় ৮টি স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও চরমে উঠেছে।ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। একই সঙ্গে ফুলতলা, অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরের মানুষের ডুমুরিয়ার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবেও এটি ব্যবহৃত হয়। অথচ দীর্ঘদিনের ভাঙাচোরা ও জলাবদ্ধতায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।রংপুরের বাসিন্দা শক্তি মল্লিক বলেন, প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু গফফার সড়কে উঠলেই শুরু হয় দুর্ভোগ। খানাখন্দগুলো অনেক জায়গায় পুকুরের মতো হয়ে গেছে।ভ্যানচালক মো. নজরুল সানা (৫৬), মো. শফিকুল ইসলাম (৫৫), শেখ নজরুল ইসলাম (৭৫) ও আলামিন সরদার (২৮) বলেন, গত দুই-তিন বছর ধরে সড়কের অবস্থা খারাপ। বছরের প্রায় ছয় মাস বিভিন্ন অংশ পানিতে ডুবে থাকে। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত ভ্যানের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। যা আয় করেন, তার বড় অংশই গাড়ি মেরামতে চলে যায়।ইজিবাইকচালক মো. মনিরুল বিশ্বাস (৫৮), আব্দুল হাদি বিশ্বাস (৪৫) ও মো. শহিদ বিশ্বাস (৬০) বলেন, সড়কের গর্তে পড়ে প্রায়ই ইজিবাইক উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। এতে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।ডুমুরিয়া যুব উন্নয়ন অফিসের মো. পির আলী বলেন, প্রতিদিন অফিসের কাজে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কের বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।কাজের আশ্বাস, কবে কাটবে দুর্ভোগ?এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা বলেন, গফফার সড়কের উন্নয়নের জন্য কয়েকবার বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সড়কটি আরও উঁচু করে সংস্কার করা হবে, যাতে ভবিষ্যতে পানিতে সড়ক তলিয়ে না যায়।স্থানীয়দের দাবি, বাজেট অনুমোদনের অপেক্ষায় আর কতদিন? দ্রুত সড়কটি সংস্কার ও উঁচু করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাদের প্রত্যাশা,গফফার সড়ক যেন মরণফাঁদ, প্রতিদিনই দুর্ভোগ!৮ স্থানে পানির নিচে সড়ক, খানাখন্দে উল্টে যাচ্ছে যানবাহন—ভাঙছে গাড়ি, বাড়ছে জনভোগান্তি

 

 

কিন্তু চলাচলের উপায় নেই! কোথাও হাঁটুসমান পানি, কোথাও বড় বড় গর্ত—ডুমুরিয়ার গফফার সড়ক এখন যেন খানাখন্দে ভরা এক মরণফাঁদ। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রায় ৮টি স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও চরমে উঠেছে।ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। একই সঙ্গে ফুলতলা, অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরের মানুষের ডুমুরিয়ার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবেও এটি ব্যবহৃত হয়। অথচ দীর্ঘদিনের ভাঙাচোরা ও জলাবদ্ধতায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।রংপুরের বাসিন্দা শক্তি মল্লিক বলেন, প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু গফফার সড়কে উঠলেই শুরু হয় দুর্ভোগ। খানাখন্দগুলো অনেক জায়গায় পুকুরের মতো হয়ে গেছে।ভ্যানচালক মো. নজরুল সানা (৫৬), মো. শফিকুল ইসলাম (৫৫), শেখ নজরুল ইসলাম (৭৫) ও আলামিন সরদার (২৮) বলেন, গত দুই-তিন বছর ধরে সড়কের অবস্থা খারাপ। বছরের প্রায় ছয় মাস বিভিন্ন অংশ পানিতে ডুবে থাকে। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত ভ্যানের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। যা আয় করেন, তার বড় অংশই গাড়ি মেরামতে চলে যায়।ইজিবাইকচালক মো. মনিরুল বিশ্বাস (৫৮), আব্দুল হাদি বিশ্বাস (৪৫) ও মো. শহিদ বিশ্বাস (৬০) বলেন, সড়কের গর্তে পড়ে প্রায়ই ইজিবাইক উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। এতে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।ডুমুরিয়া যুব উন্নয়ন অফিসের মো. পির আলী বলেন, প্রতিদিন অফিসের কাজে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কের বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।কাজের আশ্বাস, কবে কাটবে দুর্ভোগ?এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা বলেন, গফফার সড়কের উন্নয়নের জন্য কয়েকবার বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সড়কটি আরও উঁচু করে সংস্কার করা হবে, যাতে ভবিষ্যতে পানিতে সড়ক তলিয়ে না যায়।স্থানীয়দের দাবি, বাজেট অনুমোদনের অপেক্ষায় আর কতদিন? দ্রুত সড়কটি সংস্কার ও উঁচু করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গফফার সড়ককে চলাচলের উপযোগী করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গফফার সড়ককে চলাচলের উপযোগী করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০