Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরের সাগরদাঁড়িতে অজ্ঞান পার্টির হানা 

বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ

কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মাষ্টার আব্দুস সাত্তার (মোড়ল পাড়া) বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর-২৬) গভীর রাতে বসতবাড়ির দ্বিতীয় তলা ভবনের ভিতরে প্রবেশ করে চেতনা নাশক ঔষুধ প্রয়োগের মাধ্যমে সকলকে অচেতন করে ঘরের মধ্যে আলমিরা ভেঙে মেয়ের বিবাহের জন্য রক্ষিত প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগত দুই লক্ষ টাকা-সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরেরা। চুরি করার পর বাড়ির পাশে আম বাগানে বসে স্বর্ণের গহনার প্যাকেটগুলো ফেলে সব গহনা নিয়ে গেছে চোরেরা। অসুস্থ অবস্হায় স্বামী-স্ত্রী দুজনই বর্তমানে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত এমন চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে চেতনা নাশক ঔষুধ প্রয়োগের মাধ্যমে অচেতন করে শতশত বাড়ি থেকে চুরির ঘটনা ঘটলেও এই পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি। কেশবপুর উপজেলায় বিভিন্ন বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির মহোৎসব চলেছে। প্রতিটি এলাকার গ্রাম পুলিশ, দফাদার, জনপ্রতিনিধি সহ আইন প্রয়োগকারী সংস্থা কঠোর পদক্ষেপ নিতে না পারলে অপরাধীদের অভয়ারণ্য পরিনত হবে বলে ধারণা করছেন সচেতন মহল। আসলেই এর কি কোন প্রতিকার নেই?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০