Bntv245487
২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা গাঙচিলের ১৯৯ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ

খুলনা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে ১৯৯ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর-২৬) দিনব্যাপী অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক কবি, সাহিত্যিক, গুণিজনেরা ওই সম্মেলনে অংশ গ্রহণ করেন। সম্মেলনটি দুই পর্বে বিভক্ত হয়। প্রথম পর্বে প্রফেসর ড. হানিফ মল্লিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ওয়াশার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দ আশরাফ আলী, খুলনা কবি সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, গাঙচিল খুলনা মহানগর সভাপতি জাহাঙ্গীর চৌধুরী টিপু। গাঙচিল উদ্বোধনী সংগীত পরিবেশন করে শ্রেয়শী মন্ডল।দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এজিএম কবি মফিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকার জনপ্রিয় কবি ইমরোজ সোহেল। প্রধান আলোচক ছিলেন, প্রখ্যাত কবি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান খান ও খুলনা সাহিত্যের একাল-সেকালের উপর বক্তব্য রাখেন, বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন, গাঙচিলের স্থায়ী সদস্য অধ্যাপক সবুরন নেসা, মোংলা থেকে জগবন্ধু ঘরামী, বাগেরহাট গাঙচিলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দা তৈফুন নাহার, গাঙচিল সাহাপুর শাখার সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, গাঙচিল তেরোখাদার সভাপতি শরিফ ইমরুল হক, আলমডাঙ্গা সভাপতি জামিরুল রহমান জামির, মোংলা গাঙচিলের সভাপতি জেমস রতীন কর্মকার, দিঘলিয়া গাঙচিলের সভাপতি হুমায়ুন কোদ, তালা গাঙচিলের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম মোল্লা, খান জাহান আলী থানা শাখার সভাপতি এসএম আব্দুর রহমান, বটিয়াঘাটা শাখার সহ-সভাপতি ভগবতী গোলদার, রূপসা গাঙচিলের সভাপতি শেখ মুনসুর রহমান, গাঙচিল ঢাকা মহানগর সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক কবি শাহী সবুর।খুলনা’য় ‘গাঙচিল সম্মাননা’ পেলেন কবি-সম্পাদক সালেম সুলেরী। তুলে দেন খুলনার সাবেক মেয়র, ওয়াসা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। উৎসবটি উদ্বোধন করেন কবি-সম্পাদক সালেম সুলেরী। মহীউদ্দিন আহমেদ স্মৃতি সম্মাননা পান খুলনার বর্ষীয়ান শিশু সাহিত্যিক আশরাফুন্নেসা দুলু, খুলনার গবেষক সৈয়দ আশরাফ আলী, প্রফেসর আবদুল মান্নান, সংগঠক রুহুল আমিন সিদ্দিকী, মানবতাবাদী ডা. শেখ ইউনুস আলী ও সালেম সুলেরী। এস এম রইজ উদ্দিন আহমেদ স্মৃতি গাঙচিল সম্মাননা পান আলমডাঙ্গা থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদের, বাগেরহাটের জাকির হোসেন, তেরোখাদা থেকে ক্বারী মৌঃ মোঃ লুৎফর রহমান, খুলনা থেকে জাহাঙ্গীর চৌধুরী টিপু, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান খান। দুই শতাধিক কবি, সাহিত্যিক, গুণিজনদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার…

কক্সবাজারে সড়ক দূর্ঘটনার কলেজ শিক্ষার্থী নিহত 

খুলনা গাঙচিলের ১৯৯ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত 

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান।

আভিজাত্যের প্রতীক বটে….. ঈদগাঁওতে গ্রামবাংলার ঐতিহ্য চিরচেনা কাচারি ঘর অস্তিত্ব হারিয়ে বিলুপ্তির পথে 

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত কূটনীতি ও সংলাপের মাধ্যমে বৈশ্বিক নেতৃত্বের দক্ষতা গড়ে তুলছে ছায়া জাতিসংঘ : উপাচার্য

ডুমুরিয়ার কোমরাইলে ২৫ পিস ইয়াবাসহ ইশা মোড়ল আটক

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত :ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত :

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

১০

ডুমুরিয়ায় রাস্তার ইট উধাও, চলাচলের ভরসা এখন এক পায়ের বাঁশের সাঁকো!

১১

খুলনা জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় 

১২

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

১৩

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত 

১৪

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

১৫

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

১৬

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ 

১৭

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে কবিরুল ইসলাম কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

১৮

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৯

কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

২০