Bntv245487
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ

‘সাপে কাটলে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও দ্রুত চিকিৎসা’—এই বার্তাকে সামনে রেখে যশোরের কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্পদংশন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহনেওয়াজসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষা ও উষ্ণ মৌসুমে সাপের আনাগোনা বাড়ায় গ্রামাঞ্চলে সর্পদংশনের ঘটনা ঘটতে পারে। তবে সাপে কাটার পর আতঙ্কিত হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই সর্পদংশনের শিকার ব্যক্তিকে শান্ত রেখে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেওয়া জরুরি।বক্তারা আরও বলেন, সাপে কাটার পর ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক বা কুসংস্কারের ওপর নির্ভর করে সময় নষ্ট করা উচিত নয়। কারণ দ্রুত ও সঠিক চিকিৎসা গ্রহণ করা গেলে সর্পদংশনে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তোলার সুযোগ রয়েছে।তারা আরও বলেন, সাপের কামড়ের ঘটনায় প্রাথমিকভাবে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া, আক্রান্ত ব্যক্তিকে অযথা হাঁটাচলা না করানো এবং কোনো ধরনের কুসংস্কার বা ভুল চিকিৎসার আশ্রয় না নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাপের কামড় প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রাতে চলাচলের সময় সতর্ক থাকা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।সভায় সর্পদংশন নিয়ে প্রচলিত নানা ভুল ধারণা দূর করা এবং সাধারণ মানুষের মধ্যে দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে সর্পদংশন জনিত মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। তাই সাপে কাটার ঘটনা ঘটলে কোনো ধরনের গুজব বা কুসংস্কারে কান না দিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডুমুরিয়ায় রাস্তার ইট উধাও, চলাচলের ভরসা এখন এক পায়ের বাঁশের সাঁকো!

খুলনা জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত 

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ 

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে কবিরুল ইসলাম কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১০

কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১১

ম্যাগাজিনের প্রকাশনা উৎসব শাহপুরে সাহিত্যের ‘আগমনী’, উন্মোচিত হলো নতুন সৃষ্টির মলাট সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’র প্রকাশনা উৎসব—কবিতা, নাচ ও গানে মুখর সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তন

১২

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত  

১৩

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

১৪

ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

পাইকগাছা থেকে তালায় সাইকেল র‌্যালি, উপকূলে নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি

১৬

ভোগান্তিতে মানুষ ব্রিজ আছে, রাস্তা নেই—দুই বছর ধরে পড়ে আছে দুই গার্ডার সেতু!জমি অধিগ্রহণের জটিলতায় বন্ধ অ্যাপ্রোচ সড়ক; ঝুঁকিপূর্ণ বাঁশের সিঁড়ি বেয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ

১৭

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ 

১৮

ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

১৯

ঈদগড়ের বড়খালে সেতু নেই, চরম দুর্ভোগে অসংখ্য লোকজন

২০