Bntv245487
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

নওগাঁ নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকবাল হাসান শাহ। পারিবারিকভাবে জনপ্রতিনিধিত্ব ও জনসেবার ঐতিহ্যের পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন ইকবাল হাসান শাহ। তিনি পোরশা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পোরশা উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। জনপ্রতিনিধিত্বের পারিবারিক ঐতিহ্য ইকবাল হাসান শাহের পরিবার স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর দাদা মরহুম মোজাফফর রহমান মুজাহাজী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর নানা মরহুম আ. বারিক শাহ ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এছাড়া তাঁর বাবা মরহুম মাবুদ বক্স শাহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন।পারিবারিকভাবে জনসেবা ও স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পরিবেশে বেড়ে ওঠার কারণে মানুষের পাশে থেকে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান ইকবাল হাসান শাহ।আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নির্বাচনকে সামনে রেখে তিনি তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে সেগুলো নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।ইকবাল হাসান শাহ বলেন, “আমার দাদা, নানা ও বাবা দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের সেবা করে গেছেন। তাঁদের কাছ থেকেই জনসেবার অনুপ্রেরণা পেয়েছি। নির্বাচনে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তেঁতুলিয়া ইউনিয়নকে আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।”আসন্ন নির্বাচনকে ঘিরে তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। ইকবাল হাসান শাহের সমর্থকেরা তাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডুমুরিয়ায় রাস্তার ইট উধাও, চলাচলের ভরসা এখন এক পায়ের বাঁশের সাঁকো!

খুলনা জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত 

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ 

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে কবিরুল ইসলাম কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১০

কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১১

ম্যাগাজিনের প্রকাশনা উৎসব শাহপুরে সাহিত্যের ‘আগমনী’, উন্মোচিত হলো নতুন সৃষ্টির মলাট সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’র প্রকাশনা উৎসব—কবিতা, নাচ ও গানে মুখর সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তন

১২

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত  

১৩

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

১৪

ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

পাইকগাছা থেকে তালায় সাইকেল র‌্যালি, উপকূলে নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি

১৬

ভোগান্তিতে মানুষ ব্রিজ আছে, রাস্তা নেই—দুই বছর ধরে পড়ে আছে দুই গার্ডার সেতু!জমি অধিগ্রহণের জটিলতায় বন্ধ অ্যাপ্রোচ সড়ক; ঝুঁকিপূর্ণ বাঁশের সিঁড়ি বেয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ

১৭

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ 

১৮

ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

১৯

ঈদগড়ের বড়খালে সেতু নেই, চরম দুর্ভোগে অসংখ্য লোকজন

২০