নিজস্ব প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ক্যাফে আনপ্লাগ সিজন-১০’ অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।এ সময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও র্যাগ ব্যাচের (২২ ব্যাচ) শিক্ষার্থীদের আয়োজনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা সহশিক্ষামূলক নানা কার্যক্রমের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়কে সবসময় মুখরিত রাখে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। এই প্রাণবন্ত অনুষ্ঠানে ’২২ ব্যাচসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন