Admin
১২ ডিসেম্বর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানোরে সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম, প্রতিবেশীদের কান্নায় সকাল থেকেই ভারী এলাকার বাতাস। মসজিদের মাইকে বারবার ভেসে আসতে থাকে ঘোষণা-‘কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে।’ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে গভীর নলকূপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। এদিন মসজিদের ঘোষণা শুনে থেমে যায় সব কাজকর্ম। কেউ মাঠে যাননি, বাজারের তেমন কোনো দোকানপাটও খোলা দেখা যায়নি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসেন সাজিদের বাড়ির দিকে। তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটা, যে মুখে প্রতিদিন হাসি ছিল, অথচ আজ নিস্তব্ধতা।এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদের মরদেহ নিয়ে যাওয়া হয়ে। একই দিন গভীর নলকূপের ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর রাত ৯টার দিকে শিশু সাজিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবার চোখ ভিজতে দেখা যায়।  সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে গেল চারপাশে। তার মা-বারবার ছুটে আসতে চাইছিলেন-করছেন আহাজারি। লোকজন ধরে রেখেছিল তাকে, কিন্তু কান্না থামাতে পারেনি কেউ।

জানাজার নামাজের ইমাতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, মানুষ হাত তুলল দোয়ার ভঙিতে। হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হলো। সবাই সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করেন। একইসঙ্গে এ দোয়াও করেন, যেন তার পরিবারকে আল্লাহ ধৈর্য্য ধরার তৌফিক দান করেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করে। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।তানোর উপজেলার সর্বস্তরের জনগণ শোকাহত,রাজশাহী তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের অকাল মৃত্যুতে  গভীরভাবে শোকাহত  শিশু সাজিদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১০

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১১

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১২

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৩

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৪

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৫

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৬

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৭

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৮

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৯

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

২০