Admin
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ১৮ কোটি মানুষের কাছে দেশমাতার মর্যাদায় অধিষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি:বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার সংগ্রামে অনন্য ভ‚মিকা রেখেছেন। তাঁর সুস্থতা আজ শুধু বিএনপি’র নয়, সমগ্র জাতির প্রত্যাশা। দলমত নির্বিশেষে বেগম জিয়া বাংলাদেশের নেত্রী। তিনি এখন ১৮ কোটি মানুষের কাছে ‘মাদার ফিগার’Ñদেশমায়ের মর্যাদায় অধিষ্ঠিত। বিএনপি’র সমালোচকরাও মানেন, মতভেদ থাকলেও বেগম জিয়া আমাদের সকলের নেত্রী।গতকাল শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট জেলা কল্যাণ সমিতি, খালিশপুরের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল বলেন, বাংলাদেশের ইতিহাসে তিনবার প্রধানমন্ত্রী থাকা নারীদের মধ্যে একমাত্র বেগম জিয়া। দীর্ঘসময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাকে স্বাভাবিক ভাবেই জাতীয় নেতৃত্বের কেন্দ্রে নিয়ে এসেছে। ১/১১-এর সময় কারাবরণ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত গণতন্ত্রের দাবিতে সব আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল অবস্থানই তাকে একটি প্রতিরোধ-প্রতীকে রূপ দিয়েছে। দেশের বিভিন্ন সংকট, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত আঘাতÑসবকিছু মোকাবিলা করেছেন ধীর ও সহনশীল ভঙ্গিতে। এই গুণ তাকে একজন মাতৃসুলভ দৃঢ় নেত্রী হিসেবে পরিচিত করেছে। বর্তমান স্বাস্থ্য সংকটের সময় দেখা গেছেÑবিপক্ষ রাজনীতির সমালোচকরাও তার সুস্থতা কামনা করেছেন। কারণ, তিনি শুধু একটি দলের নেত্রী নন; দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি ও ক্ষমতায়নে তার ভ‚মিকা উল্লেখযোগ্য। অনেক নারী নেত্রীর কাছে তিনি অনুপ্রেরণার মূর্ত প্রতীক। গ্রাম থেকে শহরÑগরীব, শ্রমজীবী, কৃষক ও প্রান্তিক মানুষকে বারবার গুরুত্ব দিয়েছেন তিনি। তার দলীয় নীতিতেও কল্যারাষ্ট্রের ধারণা স্পষ্ট।আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা স ম আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ খলিলুর রহমান, আনোয়ার হোসেন মৃধা, কাজী শফিকুল ইসলাম, মোঃ হেমায়েত উদ্দিন, শেখ মোঃ রাহাদুল হক কচি, ইঞ্জিনিয়ার শাহিন উদ্দিন, শেখ আল রুবেল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল কবির, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোঃ আসাদ, মোহাম্মদ আব্দুর রহিম, বি এম মাফিজুল ইসলাম, সোহেল রানা প্রিন্স, ইঞ্জিনিয়ার এমদাদুল হক খান, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ রহিম শেখসহ বাগেরহাট জেলার অসংখ্য নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রয়াত সকল নেতৃবৃন্দের রূহের মাগফিরাত কামনা করা হয়। সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০