Admin
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া শুধু বিএনপি’র নয়-বাংলাদেশের সম্পদ

নিজেস্বিব প্রতিনিধি:এনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি বাংলাদেশের সম্পদ। সকল ধর্মের মানুষের প্রার্থনায় তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” শুক্রবার রূপসা, দিঘলিয়া ও সেনহাটি এলাকার বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে রূপসার রাজাপুরে স্থানীয় মহিলাদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় শেষে কনফিডেন্স কল্যাণ সংস্থার খাদ্য কার্যক্রমে উদ্বোধন করেন। এরপর আইচগাতী মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। বিকালে তিনি লস্করপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে লস্করপুর প্রগতি সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আজিজুল বারী হেলাল। দিঘলিয়া উপজেলার সনাতনী ধর্মীয় অনুসারীদের আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা সভায় যোগ দেন তিনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামপ্রসাদ বাবু।প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হেলাল বলেন, বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক দেশ। আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অপকর্ম ও ফ্যাসিবাদের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা অপপ্রচার করে বলে সনাতনী ভাই-বোনেরা বিএনপিকে ভোট দেয় না। কিন্তু যদি তা-ই হতো, তাহলে বিএনপি চারবার সরকার গঠন করতে পারত না। তিনি আরও বলেন, “গতকাল ঘাটভোগে অসংখ্য মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন, আজ গাজীরহাটে আপনারাও যেভাবে প্রার্থনা করছেন, আমরা বিশ্বাস করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।বিএনপি’র ঘোষিত ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়েও তিনি উল্লেখ করেনÑ“বিএনপি সরকার গঠন করলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড, ৫০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। প্রথম বছরে ১ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে গাজীরহাটে কোনো অপশক্তি আইনশৃঙ্খলা নষ্ট করতে পারবে না। বাংলাদেশিরা স¤প্রীতিতে বিশ্বাসী। সন্ধ্যায় সেনহাটি ইউনিয়নে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন আজিজুল বারী হেলাল। সেখানে তিনি বলেন, “সকল ধর্মের মানুষের পাশে বিএনপি অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।” অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিএনপি’র মোল্লা সাইফুর রহমান মিন্টু, জেলা বিএনপি’র শেখ আব্দুর রশিদ, আজগর আলী, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রনু, শ্রমিক দলের জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, রকিব মল্লিক, সেতারা সুলতানা, রেজাউল ইসলাম, মাসুদ হোসেন, মোঃ রয়েল, ভুবন গোসাই, সুবোধ বিশ্বাস, মোজাম্মেল শরিফ, মুকিত মীর, বাদশা গাজী, চন্দন, বুলবুল মোল্লা, মোশারেফ শিকদার, কুদরত এলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, টুটুল ও আনোয়ার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০