Admin
১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক :

সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, এ ধরনের ঘটনা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

হামলায় শান্তিরক্ষী মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন। নিহতদের পরিবারের প্রতি শোক ও আহতদের সুস্থতা কামনা করে মহাসচিব আন্তোনিও গুতেরেস লিখেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে। জাতিসংঘের কর্মী ও বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, সে কথা আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। এ ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

ড্রোন হামলার ঘটনাটি ঘটে আবেইয়ের জন্য জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর (ইউএনআইএসএফএ) লজিস্টিকস ঘাঁটিতে। আন্তোনিও গুতেরেস লিখেছেন, ‘এই হামলায় বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি, পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

শনিবার বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আবেই এলাকায় হামলাটি চালিয়েছে সন্ত্রাসীরা। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০