১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনন্দ-উল্লাসে তানোরে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে আজ ১৬ই ডিসেম্বর আনন্দ-উল্লাসের সঙ্গে ৫৫তম বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়েছে। নানান আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়। এ দিনটি বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন। ১৯৭১ সালে সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দু’লক্ষ মা-বোনের সম্ব্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে তাদের প্রত্যাশিত বিজয়। দিবসের সূচনা লগ্নেই প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।এদিন সকালে শহীদ মিনারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। এরআগে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে ১ মিনিট নিবরতা পালন করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ ও বিএনপি এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিকদল পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শহীদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধাগণ, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, সদস্য টিপু সুলতান, তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস. সি) সংগ্রামী সভাপতি সোহানুল হক পারভেজ বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলী , তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও সাংগঠনিক রাজু আহেম্মেদসহ স্থানীয় সুশীল সমাজের সুধীজন।এরআগে উপজেলা ডাকবাংলো ফুটবল মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর রোভার স্কাউটস, গার্লস গাইড ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হয়।এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও পুরো উপজেলার দেড় শতাধিক স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০