২৯ ডিসেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর-৬ আসনে এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসানের মনোনয়নপত্র জমা

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যশোর-৬ (কেশবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার মাহমুদ হাসান। যশোর জেলার যুগ্ম-আহবায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) যশোর-৬ (কেশবপুর) আসন থেকে মনোনীত প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর-২৫) তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করেন। ব্যারিস্টার মাহমুদ হাসান কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুনের কার্যালয়ে উপস্থিত হয়ে সেখানে তিনি সরকারি নিয়মনীতি মেনে মনোনয়নপত্র তাঁর কাছে জমা দেন। এ সময় এবি পার্টির যশোর জেলার যুগ্ম-আহবায়ক ও কেশবপুর উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম রিপন-সহ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে বাইরে উপস্থিত জনসাধারণের সাথে ব্যারিস্টার মাহমুদ হাসান বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নই রাজনীতির প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা হবে। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করবো। একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব উপহার দেয়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, আমার বাংলাদেশ পার্টি নতুন দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করবে। তিনি কেশবপুরবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
ছবিঃ
২৯/১২/২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১০

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১১

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১২

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৩

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৪

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৫

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১৮

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১৯

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

২০