১ জানুয়ারী ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্যায় করলে বিএনপির নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না: বাবর

নিজেস্ব প্রতিনিধি:সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গঠন করা হয়েছিল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বাহিনীকে রাজনৈতিক স্বার্থে এক ঘণ্টা বা এক দিনের জন্যও ব্যবহার করেনি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গঠন করা হয়েছিল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বাহিনীকে রাজনৈতিক স্বার্থে এক ঘণ্টা বা এক দিনের জন্যও ব্যবহার করেনি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।লুৎফুজ্জামান বাবর বলেন, জনগণের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন। তাঁর নির্দেশেই সন্ত্রাস দমনে র‍্যাব গঠিত হয়েছিল। তিনি দাবি করেন, বিএনপি সরকারের আমলে অন্যায় করলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার যে দেশপ্রেম ও গুণাবলী আমি দেখেছি, তা বিরল। বর্তমানে তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের মধ্যেও আমি সেই একই গুণাবলী খুঁজে পেয়েছি।”কবর জিয়ারতের বিষয়ে বাবর জানান, এটি কোনো পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও প্রিয় নেত্রীর প্রতি ব্যক্তিগত আবেগ থেকেই তিনি এখানে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই তিনি শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এসময় তিনি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।উল্লেখ্য, গতকাল বুধবার বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর আজ সকাল থেকেই শেরেবাংলা নগরে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁদের সঙ্গেই নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০