১৩ জানুয়ারী ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় বখাটের কারনে কিশোরীর লেখাপাড়া বন্ধ:প্রতিবাদ করায় মারপিট ও হত্যার হুমকি

বাবর হোসেন বাকী -রূপসা প্রতিনিধিঃ রূপসায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া কিশোরী (১৪)কে উত্ত্যক্ত করার প্রতিবাদে উত্ত্যক্তকারী লম্পট শাহারিয়া(১৯) কর্তৃক মেয়ের মা, চাচাতো ভাই ও চাচাকে মারপিটের ঘটনা এবং জীবননাশের হুমকির ঘটনা ঘটেছে।

উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে শেখপাড়ায় গত ১১ জানুয়ারি সোমবার বিকালে ভুক্তভোগী তার দাদির সাথে বাড়ির পাশের দোকানে গেলে আগে থেকে ওতপেতে থাকা শাহরিয়ার তাকে আজেবাজে ও কু-প্রস্তাব দেয়।

স্বর্ণার মা শাহরিয়ার বাড়িতে এ বিষয়ে নালিশ করলে শাহরিয়ার ক্ষিপ্ত হয়ে স্বর্ণার বাড়িতে এসে হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা রূপসার আলাইপুর গ্রামের ইকরাজুল শেখের স্ত্রী ও স্বর্ণা খাতুনের মা লিমা বেগম রূপসা থানায় উপস্থিত হয়ে বিবাদী একই গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে শাহারিয়ার(১৯) ও রুবেলের স্ত্রী রুকছানা বেগম(৩৫)দ্বয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়- বিবাদীদ্বয় বেপরোয়া ,পরসম্পদ লোভী ,হিংস্র প্রকৃতির, উশৃংখল ও দুশ্চরিত্রের।

২নং বিবাদী অনুমান ছয় মাস পূর্ব থেকে আমার মেয়ে স্বর্ণা খাতুন (১৪) কে মাদ্রাসায় যাওয়ার পথে উত্যক্ত করে আসছে। তার অত্যাচারে আমার মেয়ে স্বর্ণা খাতুন এর পড়াশোনা প্রায় বন্ধের পথে। গত ইং-১১/০১/২০২৬ তারিখ অনুমান বিকাল সাড়ে ৪টায় আমার চাচি শাশুড়ির সাথে আমার মেয়ে স্বর্ণা বাড়ির পাশের দোকানে যায় ।

তখন ১নং বিবাদী আমার মেয়েকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা ও কৃপ্রস্তাব প্রদান করে তখন আমার চাচি শাশুড়ি কহিনূর বেগম (৬৭) প্রতিবাদ করায় ১নং বিবাদী আমার চাচি শাশুড়ি ও মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকী, ধামকী প্রদান করে।

এ ঘটনায় ভীত হয়ে আমার চাচি শাশুড়ি ও মেয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তারা বাড়িতে এসে আমাকে উক্ত বিষয়ে অবগত করলে আমি বিবাদীদ্বয়ের বাড়িতে গিয়ে তাদের মা হামিদা বেগম (৭০) ও ভাই লালটু শেখ (৩৫) কে উক্ত বিষয়ে অবগত করে স্থান ত্যাগ করি।

এ ঘটনার জের ধরে ১২/০১/২০২৬ তারিখে অনুমান সকাল ১০টার সময় বিবাদীদ্বয় আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ১নং বিবাদী শাহারিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ,চড়,কিল,ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ফোলা জখমের সৃষ্টি করে।

একপর্যায়ে আমি বাঁচার জন্য ডাকচিৎকার চেচামেচি করলে আমার ভাসুরের ছেলে আবির আলী(১৯) ও আমার দেবর ইমলাক শেখ (৪০)এগিয়ে আসলে বিবাদীদ্বয় আমার ভাসুরের ছেলে ও আমার দেবরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ১নং বিবাদী আমার দেবরের গলায় ছুরি দিয়ে আঘাত করতে গেলে আমার দেবর ১নং বিবাদীকে ধাক্কা মেরে সরে যায়।

একপর্যায়ে আমিসহ আমার ভাসুরের ছেলে ও আমার দেবর বাঁচার জন্য ডাকচিৎকার চেচামেচী করায় আশেপাশের লোকজন ছুটে আসলে বিবাদীদ্বয় আমার মেয়ে ও আমাদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি, হুমকী-ধামকীসহ জানে মেরে ফেলার হুমকী প্রদান করে । এ ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে ।

আমাদের জীবনের নিরাপত্তার অভাব বোধ করছি। আশঙ্কা করছি ভবিষ্যতে আমার ও আমার পরিবারের বড় কোন ক্ষতি সাধন হতে পারে। তাই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি।

স্থানীয়ভাবে আরো জানা যায়, লম্পট শাহরিয়ার ইতিপূর্বে আরো অনেক মেয়েকে উত্তপ্ত করেছে এবং এলাকায় একটি অশান্তি ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে একাধিক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী এর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০