Admin
১৫ জানুয়ারী ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা

নিজেস্ব প্রতিনিধি:সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর আলম শান্ত পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা। বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে হাতে উপহারসামগ্রী তুলে দেন তারেক রহমান।এ সময় তারেক রহমান বলেন, তুমি শুধু তোমার পরিবারেরই গর্ব নও, তুমি সারা বাংলাদেশের গর্ব। শুভেচ্ছা ও উপহার প্রদানের সময় তার বাবা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।শান্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ লাখ ২০ হাজার ৪৪০ পরীক্ষার্থীর মধ্যে ঘোষিত ফলাফলে ১ম স্থান অর্জন করে দেশসেরা নির্বাচিত হন। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামে। পিতা মো. মিজানুর রহমান একজন মুদি ব্যবসায়ী, মাতা ফেরদোসী বেগম পেশায় গৃহকর্মী।শান্ত তার নিজ উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং এইচএসসি তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পান। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০