Admin
১৭ জানুয়ারী ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি:আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী দাকোপে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।শনিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি জামায়াত কর্মিদের সততা দেশ প্রেম ও ন্যায় নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, আসন্ন নির্বাচনে আমি নির্বাচীত হতে পারলে এ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান ঘটানোর পাশাপাশি ঘুষ দূর্ণীতি লুটপাট চাঁদাবাজি নির্মূল করবো। অতীতের রাজনীতির ধারা পরিবর্তন করে এই জনপদকে সম্প্রীতি আর শান্তির জনপদে পরিনত করবো। তিনি নির্বাচনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগীতা কামনা করেন। দাকোপ উপজেলা জামায়াতের ব্যবসায়ী সংগঠনের সভাপতি আলহাজ্ব জি এম ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আল আমিন গোলদার, চালনা পৌরসভা জামায়াতের আমির হাফেজ নজরুল ইসলাম ও দাকোপ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নূরনবী ঢালী।একই স্থানে বেলা ২ টায় উপজেলা জামায়াত আয়োজিত উপজেলার হিন্দু ধর্মীয়নেতা পুরোহিতদের এক সভায় কৃষ্ণ নন্দী প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আকতারুজ্জামান। উপরে উল্লেখিত নেতৃবৃন্দসহ আরো বক্তৃতা করেন ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্যা, কামারখোলা ইউনিয়ন জামায়াত আমির মাওঃ আবুল হাসান, এ্যাডঃ আমিনুল ইসলাম, মোঃ আবু সাঈদ, চালনা পৌরসভা জামায়াতনেতা সত্যজিত বাওয়ালী, হিন্দু ধর্মীয়নেতা দুলাল মন্ডল, মৃদুল মোড়ল, রবেন চক্রবর্তী, কিশোর কুমার ব্যানার্জী, প্রদীপ চক্রবর্তী প্রমুখ।
শচীন্দ্র নাথ মন্ডল
দাকোপ খুলনা
১৭/১/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১০

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১১

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১২

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৩

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৪

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৫

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৬

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৭

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৮

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৯

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

২০