Admin
২০ জানুয়ারী ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্যায়কারী যে দলেরই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে- আজিজুল বারী হেলাল.

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার রূপসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, ধর্মচর্চা ছাড়া নৈতিকতার উন্নয়ন সম্ভব নয়।

মানুষ যদি ধার্মিক না হয়, তাহলে সমাজে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। ক্ষমতার অপব্যবহার কখনোই করা যাবে না। এই অঞ্চলে রাজনৈতিক ভেদাভেদ থাকবে কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে না, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজিজুল বারী হেলাল তিনি আরো বলেন-জিয়া পরিবার বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। এই সম্পদকে ব্যবহার করে কেউ যদি অন্যায় কাজে লিপ্ত হয়, তাকে কোনো ভাবেই ছাড় দেওয়া যাবে না।

অন্যায়কারী যে দলেরই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করতে হবে।

আমরা সবাই সন্ত্রাসের বিপক্ষে, চাঁদাবাজির বিপক্ষে এবং মাদকের বিরুদ্ধে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে ধর্মীয় অনুশাসনের পথে এবং ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলা ও ধর্মচর্চাই পারে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে।

তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত ভাতা প্রদান করা হবে। নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে আজিজুল বারী হেলাল বলেন, প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো আমার এলাকার মানুষের সঙ্গে বিভেদমূলক রাজনীতি করিনি।

আমার সাধ্যমতো সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং সব মানুষকে আমি সমান চোখে দেখি। খুলনা-৪ আসনের উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

আজিজুল বারী হেলাল, মঙ্গলবার ২০ জানুয়ারি রূপসা উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়নেরন ৭,৮,৯ নং ওয়ার্ডের নাগরিক সমাজের উদ্যোগে নন্দনপুর বটতলা গোলচত্বর মাঠ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল মজিদের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন জমাদ্দারের সঞ্চালনায় সূধীজনদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইন্দ্রিস আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব আফতাব আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব আবুল হাশেম,

শেখ আবু জাফর, আলহাজ্ব মালেক মোড়ল, আলী হোসেন খান, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, ডা. ওহিদুজ্জামান, ডা. স্বপন কুমার শীল, আলহাজ্ব আবু সাঈদ আব্দুল লতিফ শেখ, আ. লতিফ, আলহাজ্ব আবু সাঈদ হাওলাদার, বাবলু নন্দী, আ. রশিদ, জব্বার মল্লিক, ইউসুফ হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,

জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্লা এনামুল কবীর, সমাজসেবক শামীম আহম্মেদ জমাদ্দার, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস,

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, শেখ মো. আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল, যুবদল নেতা তানভির আহম্মেদ সুমন, মুন্না সরদার,জেলা স্বেচ্ছা সেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, আলহাজ্ব সেলিম হাওলাদার, মর্জিনা বেগম, মো. রাসেল শেখসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০