২২ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরন, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোল্লা ইকবাল হুসাইন দিঘলিয়া(খুলনা)প্রতিনিধিঃদিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের গতকাল ছিল দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা আত্ন পরিচিতির একটা মাধ্যম। খেলাধুলার মাধ্যমে আত্ন গঠনের পাশাপাশি নিজেদের চরিত্র গঠনের সহায়ক ভূমিকা পালন করে। কারণ খেলাধুলায় অংশগ্রহণকারীদের অনেক খারাপ কাজ থেকে দূরে রাখে। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক এ্যাড. মোল্লা আফুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান। এর আগে সকাল ১০ টার দিকে স্কুল মাঠ প্রাঙ্গণে ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় নবীন বরন অনুষ্ঠান। সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নবীন বরন অনুষ্ঠানে ২০২৬ সালে অত্র বিদ্যালয়ে ভর্তি ছাত্র-ছাত্রীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুস আহমেদ, এম সিদ্দিকুজ্জামান, সিনিয়র সহকারী শিক্ষক লিলি আক্তার, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক এস এম মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০