২৪ জানুয়ারী ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মীয় ভেদাভেদ না করে সকল মানুষের উন্নয়ন নিশ্চিত করা হবে

নিজেস্ব প্রতিনিধি:খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছেন ধর্মীয় ভেদাভেদ না করে সকল ধর্মের মানুষের উন্নয়ন নিশ্চিত করা হবে। কে কোন ধর্মের লোক সেটা বড় কথা না, সকলেই সমাধিকার নিয়ে বসবাস করবে। তিনি বলেন, খুলনা-৪ আসন সকল ধর্মের মানুষের। এখানে সা¤প্রদায়িক স¤প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা হবে এবং ধর্মের নামে কোনো বৈষম্য চলতে দেওয়া হবে না। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সার্বিক উপস্থাপনায় জনতার মুখোমুখি এই অনুষ্ঠানটি শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা অবধি চলে। রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করণে ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ এবং নারী অধিকার নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, নারী সমাজকে সম্মান ও নিরাপত্তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং প্রত্যেক পরিবারকে সচেতন ভূমিকা রাখতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ম চর্চা ও ধর্মের পথে এগিয়ে আসা ছাড়া মাদক ও সন্ত্রাস দমন সম্ভব নয়। একারণে সকলকে পারিবারিক ভাবে বাল্যকাল থেকে ধর্মীয় চর্চা করতে হবে এবং পাশাপাশি ক্রীড়া চর্চাকে গুরুত্ব দিয়ে উপজেলার সর্বস্তরের খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করা হবে। তিনি আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই হবে তার অন্যতম অগ্রাধিকার।ফিফা রেফারী মনির ঢালীর প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে তিনটি উপজেলায় তিনটি আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে আশ্বস্ত প্রদান করেন। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে এবং একটি সুস্থ জাতি গঠনে বড় ভূমিকা রাখে।সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নির্বাচিত হই আর না হই আমার হটলাইন নম্বরটি চালু থাকবে এবং বিএনপি সরকার গঠন করলে অভিযোগের ভিত্তিতে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। তাছাড়া রূপসার সাংবাদিকদের উন্নয়নে আধুনিক প্রেসক্লাব গঠনে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করা হবে।ভূমি অফিসের দুর্নীতি প্রসঙ্গে একজন অভিযোগ করলে তিনি বলেন উপজেলার ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসগুলোকে কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়া সকলকে তাদের সেবা নিশ্চিত করা ও দালাল মুক্ত ভূমি অফিস গড়ার জন্য আহবান জানান। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।আজিজুল বারী হেলালের বিগত সময়ে বারবার মিথ্যা মামলা এবং বারবার কারাবরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়া নেতৃত্ব বিকাশ সম্ভব নয়।ভূমি অফিসের দুর্নীতি প্রসঙ্গে একজন অভিযোগ করলে তিনি বলেন উপজেলার ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসগুলোকে কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়া সকলকে তাদের সেবা নিশ্চিত করা ও দালাল মুক্ত ভূমি অফিস গড়ার জন্য আহবান জানান। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।আজিজুল বারী হেলালের বিগত সময়ে বারবার মিথ্যা মামলা এবং বারবার কারাবরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়া নেতৃত্ব বিকাশ সম্ভব নয়। তিনি বলেন, জেল-জুলুমের চিন্তা করলে রাজনীতি বা জনসেবা করা যায় না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত বলেও জানান। তিনি আরও বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানই হবে তার রাজনীতির মূল আদর্শ।অনুষ্ঠানে প্রশ্ন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হেলাল, মেডিকেল শিক্ষার্থী রাহুল, খ্রিস্টান স¤প্রদায়ের জয় নোটন বাড়ই, ফিফা রেফারি মনির ঢালী, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বাকির হোসেন, প্রধান শিক্ষক বিউটি পারভিন, হাফিজুর রহমান, আঃ কুদ্দুসসহ শতাধিক জনতা।

এ সময় বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, তেরখাদা আহবায়ক চৌধুরী কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, আনিসুর রহমান, জেলা বিএনপি নেতা শেখ আলী আজগর, এম এ সালাম, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, তাঁতিদল নেতা মাহমুদুল আলম লোটাসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন পেশা শ্রেণির মানুষ। অনুষ্ঠানে বিশিষ্ট গায়ক কুদ্দুস বয়াতী সংগীত পরিবেশন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১০

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১১

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১২

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৩

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৪

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৫

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৬

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

১৮

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১৯

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

২০