Admin
২৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি ——– খুলনায় ইকবাল হাসান মাহমুদ টুকু

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একাত্তরকে চব্বিশের মুখোমুখী দাঁড় করিয়ে নিজেদের অপরাধ ঢাকতে চায় একটি দল, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবার একমাত্র পরিচয়—আমরা বাংলাদেশি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের সমান নাগরিক।আজ শনিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের পুরোধা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সনাতনী ঐক্যজোট ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন—পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর—সবাই মিলে এই বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বিপদের সময় তারা জনগণের পাশে না দাঁড়িয়ে পালিয়ে গেছে।৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাত জেগে মন্দির ও সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপদ থাকে—ইতিহাস তার প্রমাণ।বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে টুকু বলেন, তিনি গণতন্ত্রের মা। আজীবন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করেছেন। জেল-জুলুম সহ্য করেছেন, কিন্তু স্বৈরাচারের সঙ্গে কখনো আপোষ করেননি। ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—জনগণ স্বৈরাচার মেনে নেয় না।সমাবেশে উপস্থিত মতুয়া ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন,আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এবং স্থানীয় ধানের শীষের প্রার্থী লবী নির্বাচিত হলে মতুয়া ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা হবে। আপনারা এই দেশে মাথা উঁচু করে বসবাস করবেন—কারো দয়ায় নয়, নাগরিক অধিকার নিয়ে।সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল রায়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১১

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১২

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৩

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৪

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৫

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৬

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৭

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৮

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৯

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

২০