Admin
২৯ জানুয়ারী ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালায় জমি-জমা সংক্রান্তো বিরোধে ভাই-ভাবী ও সন্তানদের মারপিট, থানায় মামলা হলেও আসামী ধরা সোয়ার বাইরে।

 

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি :-সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্তে বিরোধকে কেন্দ্র করে আপন ভাইদের হামলার শিকার হয়ে মামলা করে বিপাকে পড়েছেন নাজমুল হক (৫২) নামের অপর ভাই। হামলাকারী ভাইদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তার অভিযোগ আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এক অজ্ঞাত কারণে তাদের কাউকে গ্রেফতার করছেনা।এমন পরিস্থিতিতে তিনি প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।মামলায় বলা হয়, তালা সদরের মহল্লাপাড়া এলাকার মৃত কাজী হাবিবুল হক’র ছেলে কাজী নাজমুল হক’র সাথে পৈত্রিক জমি-জমা বন্টন সংক্রান্তে দীর্ঘ দিন ধরে সহোদর কাজী মাজিদুল হক ও কাজী মনিরুল হক’র সাথে মনোমালিন্য চলে আসছিল।ঘটনার দিন গত ৭ জানুয়ারী দুপুর আড়াইটার দিকে নাজমুল পৈত্রিক স্বত্ত্ব দখলীয় সীমানা প্রাচীর ভেঙ্গে তার কিছু ইট পাশের জমিতে নেওয়ার সময় তার দু’ভাই, ভাইপো ও ভাইপোরা সঙ্ঘবদ্ধ হয়ে তাকে ধরে ব্যাপক মারপিট ও ধারালো অস্ত্রাঘাতে কুপিয়ে মারাতœক যখম করে। এসময় ঠেকাতে গেলে তার মেয়ে কাজী মারিয়া (২১) কেও ব্যাপক মারপিট ও মাথার চুল ছিঁড়ে নেয়। এসময় তার আতœচিৎকারে নাজমুলের স্ত্রী নাজমুন্নাহার (৪০) সহ অন্যান্য ছেলে-মেয়েরা এগিয়ে আসলে তারা তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে।এসময় তারা তার শিশু ছেলে নওশাদ (৭) কেও ছাড় দেয়নি। এসময় তারা তাদেরকে মারপিট করে তাদের কাছে থাকা স্বর্ণালংকার কেড়ে নেয়। এসময় তাদের আতœচিৎকারে আশপাশের লোকজন এগিযে আসলে তারা এ ঘটনায় কোথাও মামলা না করতে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এঘটনায় থানায় মামলা করতে গেলে না নেওয়ায় গত ১৪ জানুয়ারী বিজ্ঞ আমলী আদালত, সাতক্ষীরা-৩ এ কাজী মাজিদুল হক (৫৩) কে আসামী করে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা করে। যার নং- সিআর-১২/২৬।আদালত মামলাটি আমলে নিয়ে গত ১৫ জানুয়ারী মামলাটি এফ,আই.আর হিসেবে গ্রহনকরত পুলিশ রিপোর্ট প্রদানের জন্য তালা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। এরপর তালা থানায় উদ্বুধ মামলা নং- ১৩। তাং-১৯/১/২৬ ইং।তালা থানা অফিসার ইনচার্জ মামলাটি তদন্ত করতে থানার এসআই জিহাদ হোসেন মুন্সিকে প্রদান করলেও পুলিশ অদ্যাবধি আসামীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।বাদীর অভিযোগ, আদালত ও পরে থানায় মামলা করায় বিবাদী পক্ষ তাকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে আসছে। বর্তমানে তাদের অব্যাহত হুমকির মুখে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন তারা।তিনি এব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যাবস্থগ্রহনে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১০

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১১

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১২

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১৩

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৪

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৫

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৬

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৭

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৮

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৯

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

২০