৩০ জানুয়ারী ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

নিজেস্ব প্রতিনিধি:ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে২০২৫-২৬ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক সরিষা বোরো ধান রোপন আমন প্রদর্শনী এর মাঠ দিবস ও কারিগরি আলোচনাশুক্রবার ৩০জানুয়ারি বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‌আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের খুলনার‌ কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক সম্প্রসারণ ও কোন অর্ডিনেশন সরেজমিনে উইং অধিদপ্তরের খামারবাড়ি ঢাকা কৃষিবিদ ড, মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বক্তব্য দেন উপ‌ পরিচাক মোঃ নজরুল ইসলাম খুলনা,‌ পাটনার প্রকল্পের মনিটর অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ‌ মোঃ ফরিদুল ইসলাম,ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,ডুমুরিয়া উপজেলার ‌এস এ পিসিও মোঃ আলী হাসান,আটলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ কুমার দাশ, প্রকাশ চন্দ্র রায়, মোঃ ইকবাল হোসেন,কৃষক মেঘনার দাস, নবদ্বীপ মন্ডল, তাপস সরকার, অর্চনা বসাক, ছন্দা মল্লিক ও জয়া সরকারসহ আরো অনেকেইউল্লেখ্য ডুমুরিয়ায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। বরাতিয়া গ্রামের মেঘনাথ দাস ‌বারি সরিষা চাষ করে তাকে লাগিয়ে দিয়েছে।এয়া ছাড়া খুলনা জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজম হুদা জানান, ডুমুরিয়ায় উপজেলায় সরিষার ফসল এবার ভালো। আবহাওয়া অনুকূল থাকলে, আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শেষ দিকে ও ফাল্গুনের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।তিনি আরো বলেন, এবছর আমরা ৯২৩ জন কৃষককে বীজ ও সার দিয়েছি এবং মাঠে গিয়ে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫৯ হেক্টর। উপজেলার টিপনা গ্রামের কৃষক শেখ মঞ্জুর রহমান জানান, অল্প খরচ ও সল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে। সরিষার বর্তমান বাজারদর ১৮ শ’ থেকে ২ হাজার টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজারদর আরও বেশি পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০